আমরা সত্য জানতে চাই

ctgbarta24.com

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Published: 2016-06-27  03:14:47 AM BdST

CCTV

আনিসুল হক: আমরা সত্য জানতে চাই। আমরা, বাংলাদেশের নাগরিকেরা, সত্য তথ্যটি জানতে চাই। আর বিষয়টির সঙ্গে যদি মানুষের ভালো থাকা না-থাকা, নিরাপত্তার বোধ জড়িত থাকে, তাহলে আমরা আকুল হয়ে জানতে চাই, আসলে কী ঘটেছে। সঠিক তথ্য জানা আমাদের নাগরিক অধিকার, মানবিক অধিকার।

চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের (মিতু) হত্যার খবরে মানুষ আঁতকে উঠেছে। সন্তানকে স্কুলে নিরাপদে পৌঁছে দিতে বেরিয়েছিলেন একজন মা। সকালবেলার প্রকাশ্য আলোয় উন্মুক্ত সড়কে তাঁকে খুন করা হয়েছে। তাঁর শিশুপুত্র তখন ছিল সেখানে। আহা, ওই শিশুর মনে কী ঝড়টাই না বয়ে যাচ্ছে! আমরা মিতুর জন্য শোকগ্রস্ত হয়েছি, তাঁর সন্তানের জন্য ব্যাকুল হয়েছি, তাঁর স্বামীর কথা ভেবে উৎকণ্ঠিত হয়েছি। একই সঙ্গে আমরা অনুভব করছি নিজের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা, স্বজন-সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে পুরো দেশ জেগে উঠেছে। প্রশাসন নড়েচড়ে বসেছে। প্রধানমন্ত্রী সংগত কারণেই কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেছেন, পরিবারের ওপরে হাত দেওয়া সহ্য করা হবে না। জঙ্গিবিরোধী অভিযান চলেছে, সাঁড়াশি অভিযান, সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৩ হাজার জনকে।

কত লেখালেখি, কত কথামালা! সামাজিক যোগাযোগের মাধ্যমে বয়ে যাচ্ছে ঝড়। আমি নিজে ‘অরণ্যে রোদন’ কলাম লিখেছি, শালিকছানার মায়ের মৃত্যুর রূপকে প্রকাশ করেছি মা হারানোর বেদনা। এখন পাঠকেরা আমাকে লিখছেন, ‘নতুন পাখিকাহিনি লিখুন। এখন তো সন্দেহের তির ঘরের মানুষটির দিকেই তাক করা হচ্ছে! লিখছেন না কেন?’

লিখব যে, নির্ভরযোগ্য তথ্য কই? এখন আমরা এক তিমির থেকে নিক্ষিপ্ত হয়েছি আরেক তিমিরে। গত শনিবার সারা দিন ধরে অনলাইন নিউজ পোর্টাল আর সামাজিক যোগাযোগের মাধ্যমে একটাই আলোচ্য ছিল, এসপি বাবুল আক্তারকে পুলিশ মধ্যরাতে ধরে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। কতগুলো নিউজ পোর্টালে বলা হয়েছে, স্ত্রীর মৃত্যুর জন্য তাঁর স্বামীই দায়ী। দিন পেরোনোর আগেই আমরা জানলাম, বাবুল আক্তার ঘরে ফিরে গেছেন।
মানুষের মনে সংশয় বাড়ছে। মানুষের সন্দেহ যাচ্ছে না। ফেসবুক ভরে যাচ্ছে নানা ধরনের বিশ্লেষণে আর মন্তব্যে। মানুষের মনে শঙ্কা, মাহমুদা খানমের (মিতু) হত্যাকাণ্ডের বিচার আর হবে না। এটা ধামাচাপা পড়ে যাবে। এই রহস্য এর পর চিরদিনের জন্য রহস্যই থেকে যাবে। আমরা জানি না, এই ধামাটা কার হাতে থাকে। তিনি কীভাবে ধামা দিয়ে চাপা দেন।

আমরা শুধু বলতে পারি, সত্য চেপে রাখবেন না। সত্য আড়াল করার চেষ্টা করবেন না। মানুষকে সত্য জানতে দিন। সত্য তথ্য জানা না গেলে গুজব ছড়াবে। গুজবের ক্ষতি করার ক্ষমতা সত্য তথ্যের চেয়ে অনেক বেশি। তা অনেক বেশি বিপজ্জনক।
মিতু হত্যাকাণ্ডের কিনারা করুন। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করুন। তিনি বা তাঁরা যে-ই হোন না কেন, তাঁদের বিচারের সম্মুখীন করুন এবং আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি দিন।

একই কথা প্রযোজ্য অন্য সব হত্যাকাণ্ড সম্পর্কে। একই কথা প্রযোজ্য কুমিল্লার তনু হত্যাকাণ্ড সম্পর্কে।

ব্যক্তি বা ব্যক্তিবর্গের অপরাধের বিচার করলে সংশ্লিষ্ট সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল হয়। ব্যক্তির দায় কোনো সংগঠনের নয়। এসব ক্ষেত্রে ঢাকঢাক গুড়গুড় করার ফল ভালো হয় না।

তনুর মা নির্দিষ্টভাবে অভিযোগের তর্জনী তুলছেন, এই অভিযোগকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আমলে নেওয়া উচিত। আমরা জানি, অভিযুক্ত মানেই অপরাধী নয়। সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে কেউ যদি অপরাধী প্রমাণিত হয়, তাকে বিচারের আওতায় আনতে হবে। যারা নিরপরাধ প্রমাণিত হবে, তাদের মান-সম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে দিতে হবে। অস্বচ্ছতা অনেক সময় নির্দোষকেও সামাজিকভাবে হেয় করে ফেলে।

যে অপরাধ একজন করেননি, তাঁর শাস্তি তাঁকে পেতে হয়। মিডিয়া ট্রায়ালও বিপজ্জনক। এসবই ঘটে, যখন মানুষ কর্তৃপক্ষের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে। মানুষ যেন আস্থা না হারায়, সে জন্য দৃষ্টিগ্রাহ্য পদক্ষেপ নিতে হবে।

রবীন্দ্রনাথ বলেছেন, ‘মনে রে আজ কহ যে, ভালোমন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে।’ সত্যকে সহজভাবে নিন। আর সত্য কি চিরকাল চেপে রাখা যায়? প্রতিকারহীন, শক্তের অপরাধে বিচারের বাণী কিছুদিন কাঁদতে পারে, অনেক দিন কাঁদতে পারে, কিন্তু একদিন-না-একদিন সত্য ঠিকই বেরিয়ে আসে। বাংলাদেশের ইতিহাসেই আমরা তার প্রমাণ বারবার দেখেছি।

লেখকঃ আনিসুল হক

সাংবাদিক ও সাহিত্যক

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘পরকীয়া’ দেখাতে পারলেই যেন খুন বৈধ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27  05:45:32 AM BdST পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনা এখন সবার আলোচনার কে...
রাজনৈতিক দলের দৃশ্যমান দ্বন্দ্ব-সংঘাত দিয়ে বোঝা যাবে না... রবিবার, ২৬ জুন ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  ফরহাদ মজহারঃ বাংলাদেশের রাজনীতি ‘অস্থিতিশীল’ হয়ে উঠছে, এটা নতুন কোনো কথা কিংবা নতুন কোনো খবর নয়। রাজনৈতি...
মিতু হত্যাকান্ডের নাটকীয়তা শুরু মধ্যরাতে... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 26 Jun 2016   12:7:11 AM Sunday।। মিতু হত্যাকান্ডের মামলার বিষয়ে শনিবার গভীর রাতে বাদীকে ‘জিজ্ঞাসাব...
দেখতে চাইনা মেসির স্বপ্ন ভাঙ্গার আর কোন দৃশ্য... ২২ জুন বুধবার ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম স্পোর্টস ডেস্ক : ব্রাজিল সাপোর্টার হয়েও আর দেখতে চাইনা ২০১৪ বিশ্বকাপের ফাইনাল বা ২০১৫ কোপার ফাইনাল, দেখতে ...
পরীর পাহাড়া বা কোর্ট হিল চট্টগ্রা‌ম সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম published: 21-06-2016   09:06:11  PM Tuesday ।। পুরনো কোর্ট হিল চট্টগ্রাম অালীউর রহমান: মধ্যযুগে চট্টগ্রাম বন্...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply