দেখতে চাইনা মেসির স্বপ্ন ভাঙ্গার আর কোন দৃশ্য

ctgbarta24.com
Share

২২ জুন বুধবার ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

mesiস্পোর্টস ডেস্ক : ব্রাজিল সাপোর্টার হয়েও আর দেখতে চাইনা ২০১৪ বিশ্বকাপের ফাইনাল বা ২০১৫ কোপার ফাইনাল, দেখতে চাইনা মেসির চোখে জল, দেখতে চাইনা শিরোপার পাশ দিয়ে মেসির অসহায়ের মত চলে যাওয়া, দেখতে চাইনা মেসির সপ্ন ভাঙ্গার আর কোন দৃশ্য।

একজন মেসি, ক্লাবের হয়ে সবরকম শিরোপার স্বাদ পাওয়া হয়ে গেছে, নিজেকে ফুটবলের অনেক উচু পার্যায়ে নিয়ে গেছেন, কিন্তু জাতীয় দলে এসে বার বার ব্যার্থ হয়ে ফিরছিলেন, তারপর আসল সেই স্বর্নালী যাত্রা, জাতীয় দলে নিজের পুরোনো ব্যার্থতাকে বলি দিয়ে ২০১৪ বিশ্বকাপে ফিরলের দলের প্রান হয়ে, সামনে থেকে নেত্রীত্ব দিয়ে জাতীয় দলের হয়ে প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালে উঠেন, চোখে মুখে ছিল সপ্ন পুরণের চাপ, জার্মানীর বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম নিস্তব্ধ করে গোটজের গোলে ১-০ তে হেরে গেল আর্জেন্টিনা, মেসির মাথায় ভেঙ্গে পড়ল আকাশ, ভেঙ্গে চুরমার হয়ে গেল সপ্ন, চোখের সামনে থেকে শিরোপা চলে যাবে জার্মানীর হাতে, সেইদিন নিজেরও অনেকটা কষ্ট লেগেছিল।

তারপর বিশ্বকাপের সেই কষ্টকে চাপা দিয়ে গতবছর কোপা আমেরিকায় সেরা দল নিয়েই মিশনে নামেন মেসি, লক্ষ শিরোপা জিতে কিছুটা হলেও বিশ্বকাপের বেদনা ভুলে যাওয়া, হা বিশ্বকাপের সেই অধ্যায় ভোলার মিশনে খুব ভালভাবেই এগিয়ে গিয়েছিল মেসিরা, বিশ্বকাপের পর এবার কোপার ফাইনালে আর্জেন্টিনা, এবার পতিপক্ষ আসরের অন্যতম ফেভারিট স্বাগতিক চিলি,
ট্রাইবেকারে আবারো সপ্ন ভঙ্গ ফুটবল যাদুকর মেসির, দলের বাকি তারকাদের ব্যার্থতায় আবারো মেসির চোখে পানি, দীর্ঘদিনের লালিত সপ্ন আবারো মুহুর্তেই মাটিতে মিশে গেল।

টানা ২ ফাইনালে হারের দুঃসহ স্মৃতি, আর চোখের সেই জলের মূল্য দিতে আবারো নিজের সেরা পারফরমেন্সে কোপার ফাইনালে নিয়ে গেলেন নিজেদের সেরা সময় পার করা আর্জেন্টিনাকে।

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে স্পেশাল কোপার ফাইনালে মেসির আর্জেন্টিনা, আবারো চোখের সামনে শিরোপা, আবারো হাতছানি দিয়ে ডাকছে সপ্ন, এবার হয়ত কিছু একটা হবে, এবার হয়ত মেসির চোখের জল মুছবে, এবার হয়ত সপ্ন পুরণ হবে মেসির, বার্সা তারকা এবার হয়ত ঘুচাবেন জাতীয় দলের শিরোপার স্বাদ।

ফাইনালে পতিপক্ষ যেই হোক, অন্তর থেকে চাই মেসি যেন এবার আর চোখে জল নিয়ে না ফিরে, এবার যেন আর সেই ২ ফাইনালের স্মৃতি ফিরে না আসে, এবার যেন সপ্ন পুরণ হয় মেসির।

ভবিষ্যতে যাতে বলতে পারি, আমরা মেসি-নেইমার-রোনালদোর সময় ফুটবলের আসল যাদু দেখেছি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘পরকীয়া’ দেখাতে পারলেই যেন খুন বৈধ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27  05:45:32 AM BdST পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনা এখন সবার আলোচনার কে...
আমরা সত্য জানতে চাই সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27  03:14:47 AM BdST আনিসুল হক: আমরা সত্য জানতে চাই। আমরা, বাংলাদেশের নাগরিকেরা, সত্য তথ্যট...
রাজনৈতিক দলের দৃশ্যমান দ্বন্দ্ব-সংঘাত দিয়ে বোঝা যাবে না... রবিবার, ২৬ জুন ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  ফরহাদ মজহারঃ বাংলাদেশের রাজনীতি ‘অস্থিতিশীল’ হয়ে উঠছে, এটা নতুন কোনো কথা কিংবা নতুন কোনো খবর নয়। রাজনৈতি...
মিতু হত্যাকান্ডের নাটকীয়তা শুরু মধ্যরাতে... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 26 Jun 2016   12:7:11 AM Sunday।। মিতু হত্যাকান্ডের মামলার বিষয়ে শনিবার গভীর রাতে বাদীকে ‘জিজ্ঞাসাব...
পরীর পাহাড়া বা কোর্ট হিল চট্টগ্রা‌ম সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম published: 21-06-2016   09:06:11  PM Tuesday ।। পুরনো কোর্ট হিল চট্টগ্রাম অালীউর রহমান: মধ্যযুগে চট্টগ্রাম বন্...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply