কাজির দেউড়ী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

ctgbarta24.com
Share

সোমবার,২৭ জুন ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageআর করিম, চট্রগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন কাজির দেউড়ী বাজারে দি স্টান্ডার্ডস অফ ওয়েইটস এন্ড মেজার্স অর্ডিন্যান্স -১৯৮২ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সোমবার সকাল ১০.৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন,নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ এবং নুর আলম।

নির্বাহী ম্যাজিসট্রেট রুহুল আমিন বলেন, কাজির দেউড়ী বাজারে অভিযানকালে বাজারে ব্যবহৃত বাটখারা ও ডিজিটাল ওয়েট মেশিন পরীক্ষা করা হয়।এসময় গরুর মাংস,মাছ,মুরগী, খাসি,সবজি এবং ফল বিক্রেতাদের দোকানে ব্যবহৃত সর্বমোট ৩০টি ডিজিটাল মেশিন এবং কিছু বাটখারা পরীক্ষা করা হয়।
পরীক্ষাকালে দেখা যায়-
১) মাত্র ৫০ ভাগ দোকানের ডিজিটাল ওয়েট মেশিন ঠিকঠাকমত পাঠ দিচ্ছে।(সঠিকতার পরিমান ৯৬-১০০%)
২) ২০ ভাগ দোকানের ডিজিটাল মেশিনে ১০ গ্রামের বেশি করে ত্রুটি আছে।
৩) ২৫ ভাগ দোকানে ১৫-২৫ গ্রামের বেশি ত্রুটি আছে
৪) কিছু মেশিন একবারেই ঠিক নাই অর্থাৎ নেগেটিভ পাঠ দিচ্ছিল।
৫) এছাড়াও মেশিনগুলো স্থাপনের ফলেও ওজনে বেশ হেরফের হয়।দেখা যায় যে,সমতল জায়গায় বসালে একরকম ওজন আসবে আবার সমতল না এরকম জায়গায় বসালে অন্যরকম ওজন আসবে।এই বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।অভিযানকালে ১৫ গ্রামের বেশি ওজনে ১৫ গ্রামের বেশি হেরফের হয় এরকম ৭ টি ডিজিটাল মেশিন জব্দ করা হয়।এবং ২ কেজি ওজনের বাটখারার ওজন ২কেজি ২০ গ্রাম, ১ কেজি ওজনের বাটখারার প্রতিটির ওজন ২০ গ্রাম করে বেশি হওয়ায় এক মুরগী বিক্রেতাকে ১০০০টাকা জরিমানা করা হয় এবং ত্রুটি বিচ্যুতি আছে এরকম ডিজিটাল মেশিনগুলো জরুরী ভিত্তিতে ঠিক করার জন্য নির্দেশ দেয়া হয়।

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

টিভিতে দেখে পরে খুনিরা জানতে পারে মিতু এসপির স্ত্রী... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-27  10:13:22 PM BdST চট্টগ্রাম: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর খুনিরা ছিল ভ...
নির্দেশদাতা মুছার গুলিতেই মিতু খুন, ১৬৪ ধারায় স্বীকারোক্তি... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27  21:00:10 AM BdST চট্টগ্রাম : 'পুলিশের সবচাইতে বড় সোর্স আবু মুছার নির্দেশেই ...
হাজারীগলির ৩০টি ওষুধের দোকানকে অর্ধ কোটি টাকা জরিমানা... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-27  08:16:04 PM BdST বন্দর নগরীর পাইকারী ওষুধ বিক্রয়ের সবচেয়ে বড় বাজার হাজারীগলিতে র‌্যাবের...
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো চট্টগ্রাম... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published : 2016-06-27  06:55:12   বন্দরনগরী চট্টগ্রামে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৭ জুন) স...
শেখ হাসিনার গাড়িবহরে বৃষ্টির মত গুলি করা হয়েছিল... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-06-26   11:27:15 PM BdST চট্টগ্রাম : ১৯৮৮ সালে শেখ হাসিনার গাড়িবহরে বৃষ্টির মত গুলি করা...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply