সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-06-27 08:16:04 PM BdST
বন্দর নগরীর পাইকারী ওষুধ বিক্রয়ের সবচেয়ে বড় বাজার হাজারীগলিতে র্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণে আমদানি নিষিদ্ধ ভেজাল, নকল ও সরকারি ওষুধ জব্দ করেছেন। সে সাথে প্রায় ৩০টি ওষুধের দোকানদারকে অর্ধ কোটি টাকা জরিমানা করেছেন।
সোমবার (২৭ জুন) দিনভর হাজারীগলিতে এ অভিযান পরিচালনা করেন মোহাম্মদ সারওয়ার আলমের নেতৃত্বাধীন র্যাবের ভ্রাম্যমান আদালত।
অভিযানে অংশ নেয়া র্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গির আলম জানিযেছেন, এসব ফার্মেসীতে নকল, মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ পাওয়া গেছে।
মেজর জাহাঙ্গির আলম আরো বলেন, আমদানি নিষিদ্ধ ও সরকারি ওষুধ মজুত করে রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত এ দুইজনকে তিনমাসের কারাদন্ডাদেশ দিয়েছেন। কারাদন্ড প্রাপ্তরা প্রচূর পরিমান আমদানি নিষিদ্ধ ও সরকারি ওষুধ মজুত করে রেখেছিলো বলেও জানান তিনি।
অভিযানকালে প্রচুর পরিমাণে ভেজাল, নকল ও অমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয় এবং পরবর্তীতে সেগুলো ধ্বংস করার জন্য নিয়ে যাওয়া হয়।

