অবৈধ দখল উচ্ছেদ অভিযানে রাসিক

বুধবার ,১১ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

ucchedরাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর ফুটপা্ত কে অবৈধ দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযানে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। বুধবার সকাল থেকে ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। রাসিকের তথ্য অনুযায়ি বৃহস্পতিবারও এ উচ্ছেদ অভিযান চলবে।

রাসিক সুত্র জানায়, নগরীর সড়কগুলোর ফুটপাত ধিরে ধিরে দখল হয়ে যাচ্ছে। সে কারণে সাধারণ মানুষের চলাচলে আসুবিধা হচ্ছে। নাগরিক সুবিধার কথা চিন্তা করে রাসিক ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদের অভিযানে নেমেছে।

বুধবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মতুর্জা-আল-মৌহিদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। প্রথম দিন নগরীর কোর্ট মসজিদ থেকে বর্ণালীর মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আজিম জানান, সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য রাসিক এ উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মতামত দিন....

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.