Monday,12 March 2018
ctgbarta24.com
হামলায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বুধবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ফিরছেন। অধ্যাপক জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদিন এ তথ্য জানান।
তিনি জানান, বুধবারই জাফর ইকবাল চিকিৎসা শেষে ঢাকার সম্মিলতি সামরিক হাসপাতাল থেকে ছাড়া পাবেন। ওই দিন দুপুরেই বিমানযোগে সিলেট আসবেন তিনি। বিকেল ৪ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলবেন জাফর ইকবাল।
গত ৩ মার্চ এই মুক্তমঞ্চেই হামলার শিকার হন জাফর ইকবাল।





