BREAKING NEWS
Search

চট্টগ্রামে বিজন নাট্যগোষ্ঠীর সচেতন মূলক নাটকের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

রোববার,২৩ এপ্রিল ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

 

মাহামুদুল হাসান রাকিব,চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর ১০ নং ওয়ার্ড আকবরশাহ থানাস্থ নতুন মনছুরাবাদ এলাকায় বিজন নাট্যগোষ্ঠীর সচেতন মূলক নাটকের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ এপ্রিল রাত সাড়ে ১০ টায় এডভোকেট উওম কুমার দত্তের অফিসে সভা অনুষ্ঠিত হয়।

সমাজের নির্যাতিত অসংখ্য টোকাই শিশু রয়েছে। নির্যাতিত ঐ সব শিশুদের জন্য সমাজের মানুষকে সচেতন করার লক্ষ্যে নাটক তৈরি করতে যাচ্ছে বিজন নাট্যগোষ্ঠী। নাটকটি তৈরি করার জন্য বিশেষ প্রস্তুতিসভার আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পিপি দায়রা জজ আদালতের এডভোকেট উওম কুমার দও, রোটারি ক্লাব অফ চিটাগাং এর সভাপতি মোঃ রকি ঊদ্দিন রিপন,মাসিক চলমান পাহাড়তলী পত্রিকার সম্পাদক এবং বিজন নাট্যগোষ্ঠীর পরিচালক মোশারফ ভূঁইয়া পলাশ, ৭১ বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো এবং কপোতাক্ষ নিউজ ২৪ এর বার্তা-সম্পাদক ও সিটিজি বার্তা ২৪ এর চট্টগ্রাম প্রতিনিধি মাহমুদুল হাসান রাকিব,মাসিক চলমান পাহাড়তলী পত্রিকার স্টাফ রির্পোটার মোঃ বাবু, কপোতাক্ষ নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার মোঃ শাকিল আহমেদ, মোঃ আসিফুল ইসলাম রিদয় হাসান সহ আরো অনেকে।

উক্তসভায় বিভিন্ন দিক নির্দেশনা এবং উপদেশ মূলক বক্তব্য রাখেন। বিজন নাট্যগোষ্ঠীর এই রকম উদ্দ্যোগ গ্রহন করাতে বিজন নাট্যগোষ্ঠীর পরিচালক মোশারফ ভূঁইয়া পলাশকে ধন্যবাদ জানানো হয়।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image