টিভিতে দেখে পরে খুনিরা জানতে পারে মিতু এসপির স্ত্রী

ctgbarta24.com

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

Published: 2016-06-27  10:13:22 PM BdST

মিতু-হত্যাকারি-800x450

চট্টগ্রাম: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর খুনিরা ছিল ভাড়াটে। তারা জানতো না তিনি এসপির স্ত্রী। কিলিং মিশন শেষ করার পর টিভিতে খবর দেখে তারা মিতুর পরিচয় জানতে পারে। আর তখনই সবাই সব যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যায়।

গতকাল রবিবার (২৭ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশীদের আদালতে রাত ৯টা পর্যন্ত দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দেন আসামি মোতালেব ওরফে ওয়াসিম (২৮) এবং আনোয়ার।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জবানবন্দি সম্পর্কে বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করলেও সংশ্লিষ্ট একটি সূত্রে এমন অনেক তথ্যই জানা গেছে।

সূত্র জানায়, আবু মুছা নামে এক ব্যক্তির নির্দেশে ভাড়াটে কিলার হিসেবে ৭ সদস্যের কিলিং স্কোয়াড মিতু হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল বলে জানিয়েছেন দু’জনেই। এই খুনের উদ্দেশ্য সম্পর্কেও তাদের কিছু জানা ছিল না।

মিতু-হত্যাকারি-ওয়াসিম-আনোয়ার

১৪ পৃষ্ঠার জবানবন্দিতে ওয়াসিম জানান, এই হত্যা মিশনে অংশ নেয়া সাত সদস্যের টিমের নেতা আবু মুছা। তিনি নিজেকে পুলিশের ‘বড় সোর্স’ বলে পরিচয় দিয়েছিলেন। মুছাই মিতুকে গুলি করেন। পুরো মিশনটার তদারকি করেছেন মুছা।

ওয়াসিম আরো জানান, ঘটনার আগের রাতে ৭ জন মুছার বাসায় মিটিং করে। হত্যার মিশন বাস্তবায়নের দায়িত্ব নিজের কাঁধে নেন মুছা।

ওয়াসিম ও আনোয়ার এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীর নাম জানায়নি। মোটা অংকের টাকার লোভ দেখিয়ে হত্যা মিশনে ভাড়া করা হলেও খুনের পর দুই-তিন হাজার টাকার বেশি কেউ পায়নি।

তারা আরো জানান, হত্যাকাণ্ডে অংশ নিতে মুছার মাধ্যমে ভোলা নামে একজন তাদের একটি রিভলবার ও একটি পিস্তল সরবরাহ করে। এ দুটি অস্ত্র ওয়াসিম ও আনোয়ার গ্রহণ করে ঘটনার আগের দিন রাতেই। তবে ভোলা ঘটনাস্থলে ওই দিন ছিলেন না।

১০ পৃষ্ঠার জবানবন্দিতে আনোয়ার জানান, হত্যাকাণ্ডের পরে টিভিতে যখন নিহত ওই নারী এসপি বাবুল আক্তারের স্ত্রী বলে নিশ্চিত হয় তখন তারা ভয় পেয়ে মুছাকে ফোন করেন। এসময় মুছা নিজেকে এক বড় পুলিশ কর্মকর্তার সোর্স দাবি করে তাদের হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে চুপ থাকতে বলেন। এরপর তারা উভয়ে (ওয়াসিম-আনোয়ার) জামা-কাপড় পাল্টে আত্মগোপনে চলে যান এবং নিজেদের মধ্যে যোগাযোগ বন্ধ রাখেন।

সূত্র-বাংলামেইল

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আনোয়ারা অনলাইন নিউজ ফোরামের কমিটি গঠন... সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম ২০১৬-০৮-১০         বুধবার  ১২:০২ ঘন্টা রেজাউল করিম সাজ্জাদ, আনোয়ারা চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় তরুণদের নিয়ে আ...
গুলশান টু কল্যাণপুর: জঙ্গি হামলার পরিক্লপনা চলে অনলাইনে... সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম ২০১৬-০৮-০৯  মঙ্গলবার, ১১:০৫ ঘন্টা জঙ্গিদের যোগাযোগ অধিকাংশ সময়ে চলছে অনলাইনে।  তথ্য-প্রযুক্তিতে দক্ষতা সম্পন্ন সবাই...
হাসনাত ও তাহমিদ থেকে রিমান্ডে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছে পুলিশ... সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম, নিউজ ডেস্ক ২০১৬-০৮-০৯,  মঙ্গলবার, ১০:৪৫ ঘন্টা হাসনাত ও তাহমিদ থেকে রিমান্ডে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছে পুলিশ রাজধ...
বিলুপ্ত প্রকৃ‌তির শোকগাধা টাইগার পাস... 'চট্টগ্রামের কিংবদন্তি' মঙ্গলবার-২০১৬-০৮-০৯    ০৯:৪৬ পাহা‌ড়ি শহর চট্টগ্রামের ক‌য়েক‌টি রাস্তার সং‌যোগ স্থ‌ল টাইগার পাস না‌মে সুপ‌রি‌চিত। এখানকার র...
বক্সীরহাটে আধুনিক প্রযুক্তি নির্ভর বহুতল ভবন নির্মাণ হবে: মেয়র আ.জ.ম নাছির... সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বক্সীরহাট ব্যবসা বাণিজ্যের জন্য ...