গুলশানে হামলাকারীদের ছবি প্রকাশ

ctgbarta24.com

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Published: 2016-07-02  11:38:02 PM BdST

গুলশানে হামলাকারীদের ছবি প্রকাশ

জেনিফার আলম: গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারী ৫ জনের ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের বরাত দিয়ে এক টুইটারে এদের ছবি প্রকাশ করেছে বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স।

 

এর আগে গুলশানে হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টের ভেতরের কিছু বীভৎস ছবি ও সেনাবাহিনির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানের দৃশ্য প্রকাশ করেছে আইএস। এবং কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়েছে এবং সেগুলো কে বা কারা প্রকাশ করেছেন সেটি সঠিকভাবে জানা যায়নি. তাদের মুখপাত্র হিসেবে পরিচিত আমাক এজেন্সি টুইটারে (#Amaq Agency) কিছু ছবি প্রকাশ করেছে। তবে ছবিগুলো যে তাদেরই এটা নিশ্চিত করার মতো কোনো সূত্র পাওয়া যায়নি।

গুলশানে-হামলাকারীদের-ছবি-প্রকাশ

এছাড়া শুক্রবার রাত হামলার ঘণ্টা কয়েক পরই দায় স্বীকার করে আইএস। আমাক এর বরাত দিয়ে এমন তথ্যই জানায় বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স। এমনকি ২০ জনকে হত্যার কথাও উল্লেখ করা হয়। শনিবার সকালে যৌথ বাহিনির অভিযানে ঠিক ২০ জনের মৃতদেহই উদ্ধার করা হয় বলে জানানো হলেও এই মুহুর্তে মৃতের সংখ্যা বর্তমানে ২৮ জন বলে জানা গেছে।

গুলশানে হামলাকারীদের ছবি প্রকাশ

জিম্মি সঙ্কট নিরসনে সেনাবাহিনির নেতৃত্বাধীন অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হওয়ার খবর দিয়েছে আন্তঃবাহিনি জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সে হিসাবে এই ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে এবং পুলিশ বাহিনীর দুই অফিসারের দাফন সম্পন্ন হলেও জিম্মি অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তাদের দেহ এখনো সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা আছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

অস্ত্র ও গোলাবারুদ সংকট কাটাতে ডাকাতি করছে জঙ্গিরা... এনামুল কবীর রূপম । বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০১৬ গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁ, শোলাকিয়া ইদগাঁ ও কল্যাণপুরের জাহাজ বাড়ির জঙ্গি হামলার ঘটনার মূলহোতা ...
জাতীয় দলের ক্রিকেটারদের ঈদ উদযাপন সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০১৬ ঈদ-উল-আযহা কোরবানি ঈদ উপলক্ষে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ১১ দিনের লম্বা ছুটি পেয়েছেন...
সপরিবারে হজ পালন করেছেন খালেদা জিয়া সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্য...
গরুকে ইনজেকশন দিয়ে ফুলিয়ে ধরা পড়লেন তিনজন... নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬ ঢাকা: বেশি লাভের আশায় গরুর শরীরে ইনজেকশন দিয়ে স্টেরয়েড তরল প্রয়োগ করেন গরু ব্যবসা...
টাম্পাকোর মালিকসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা... আতিকুর রহমান, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬ গাজীপুর প্রতিনিধি ঃ বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ও ধসে পড়া টাম্পাকো ফয়ল্স লিমিটেড কারখান...