বগুড়া প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ২৩ জুলাই ২০১৬
আল আমিন মন্ডল: বগুড়ার গাবতলী উপজেলার গ্রাম্যঞ্চলের বেশীর ভাগ সড়কের বেহাল দর্শা। রাস্তা’সহ ছোট-বড় কালভাট-ব্রীজগুলো সংস্কার অভাবে ঝুকিপূর্ন হয়ে দাড়িয়েছে। নাড়ুয়ামালা বাজারের পাকা সড়কের উপরে প্রথমাছেও নামকস্থানে ব্রীজটি দূীর্ঘদিন যাবত উপরের একাংশ বড় গর্ত সৃষ্টি হয়েছে।
তবুও সবাই’কে এক পাশদিয়ে চলাচল করতে হচ্ছে। কখনো যানবাহন আবার কখনো পথচারীদের সে গর্তে পড়তে হচ্ছে। জনসাধারন কে অসাবধান বশত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ যেন মরন ফাঁদ।
যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তবুও ব্রীজটিতে বড় গর্তের ভিতরে গাছ দাঁড় করিয়ে দিয়ে সাবধান করা হচ্ছে সবাই’কে।
কৃর্তপক্ষের কারো কোন নজর নাই। গাবতলী উপজেলা প্রকৌশলী মোঃ আক্কাস আলী’র সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। ছবিটি গতকাল তুলেছেন আমাদের বগুড়া জেলা সংবাদদাতা আল আমিন মন্ডল।




























