প্রেস বিজ্ঞপ্তি ।।
বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬
চট্টগ্রামঃ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কেন্দ্রীয় বিএলএফ এর ডেপুটি কমান্ডার পূর্বাঞ্চলীয় জোনের (বৃহত্তর চট্টগ্রাম পার্বত্য এলাকা সহ) কমান্ডার, চট্টগ্রাম মহানগর অাওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক শ্রম কর্মসংস্থানমন্ত্রী মরহুম এম.এ.মান্নানের ৭ম মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী যুবলীগ এর পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
বুধবার (২১ সেপ্টেম্বর) দামপাড়া মরহুমের পারিবারিক কবরস্থানে মহানগর যুবলীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, যুগ্ম আহ্বায়ক প্রয়াত এম.এ মান্নান- এর সুযোগ্য পুত্র দিদারুল আলম দিদার, যুগ্ম আহ্বায়ক মাহাবুল হক সুমনসহ চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃবৃন্দরা।
মহানগর আওয়ামী যুবলীগের সাথে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্না বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃআতিক উল্লাহ সহ বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দরা।
তাদের পাশাপাশি চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আওতাধীন ৪৩ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা প্রয়াত এ নেতার কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।





