Friday,08 February 2019
ctgbarta24.com
জেড করিম জিয়া : শান্ত সাগরের সুযোগ নিয়ে অশান্ত হয়ে উঠেছে মানবপাচারকারী দালাল চক্র। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মালয়েশিয়া পাঠানোর নামে অর্থ হাতিয়ে নিয়ে তাদের জীবনকে ঝুঁকিতে ফেলছেন এই মানব পাচার চক্র। তবে কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষসহ ৩০ জনকে উদ্ধার করেছে ২ বর্ডার গার্ড বাংলাদে(বিজিবি)।এসময় দুই দালাল কে আটক করা হয়।
আটককৃত দালালরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুর এলাকার হাবিবউল্লাহ ছেলে মহিবুউল্লাহ (২০) ও হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আব্দুল করিমের ছেলে হুমায়ুন(১৮) ।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ, গোলারচর ও শীলখালী উপকূলীয় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তারা সকলেই উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বসবাসকারী মিয়ানমারে রোহিঙ্গা নাগরিক।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘ আটককৃতরা সবাই টেকনাফ উপকুল দিয়ে মালয়েশিয়া যাবার লক্ষ্যে সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধার করা নারী-পুরুষদের অনেক নিকট আত্মীয়-স্বজনরা আগে থেকেই থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অবস্থানে সুবাদে তারা সাগরপথে মালয়েশিয়া যাবার চেষ্টা চালায়।উদ্ধারকৃত ৩০জন রোহিঙ্গা নারী-পুরুষকে সংশ্লিস্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।দালালের খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩০ জন যাত্রী উদ্ধার করা হয়েছে।এর মধ্যে ৩০ জন রোহিঙ্গা এবং দুইজন ভিকটিম বাংলাদেশী। রোহিঙ্গাদের মধ্যে ১৭ জন নারী, ৭শিশু ও ৬জন পুরুষ।’
আটককৃত দুই দালালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মানবপাচার চক্রের সাথে জড়িত অন্যান্য দালদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।




