সীমান্ত সম্মেলন শেষে দেশে ফিরেছে বিজিবি সদস্যরা

ctgbarta24.com

শামিম রহমান, সিটিজি বার্তা২৪ ডটকম

শনিবার, ৩০ জুলাই ২০১৬

সীমান্ত সম্মেলন শেষে দেশে ফিরেছে বিজিবি সদস্যরা

বেনাপোল : তিনদিনের সীমান্ত সম্মেলন শেষে কলকাতা থেকে ফিরেছে বিজিবির ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতিনিধি দলটি।

শুক্রবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বাহিনীর কর্মকর্তারা তাদের আনুষ্ঠানিক ভাবে বিদায় জানান। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিজিবির প্রতিনিধি দল ঢাকার উদ্দেশে রওনা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, প্রতিবছর দুই দেশে বিজিবি ও বিএসএফের মধ্যে এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। গত ২৬ জুলাই বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে বিগ্রেডিয়ার জেনারেল শাহারিয়া আহম্মেদের নেতৃত্বে ২০ সদস্যের বিজিবির প্রতিনিধি দলটি সম্মেলনে যোগ দিতে ভারতে যায় এবং সেখানে বিএসএফের আইজির সঙ্গে কলকাতায় অনুষ্ঠিত হয় এই সম্মেলন।

সীমান্ত পথে নারী-শিশু পাচার, জঙ্গি, মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ উভয়ই সম্মিলিতভাবে কাজ করার পরিকল্পনা হয়। উক্ত সম্মেলন শেষে প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসেন।

২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (লে: কর্নেল) জাহাঙ্গীর হোসেন জানান, ফেরত আসা বিজিবি প্রতিনিধি দল রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রাতে চলাচলে ডিএমপির সতর্ক বার্তা নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রাজধানী ঢাকা মহানগরীতে জনসাধারণের রাতে চলাচলের জন্য বেশ কিছু সতর্কতামূলক বার্তা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ...
গাজীপুর প্রেসক্লাবে জঙ্গিবিরোধী মানববন্দন... গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ৭ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবিরোধী মানববন্ধন করেছে গাজীপুর প্রেসক্লাব (একাংশ)। ...
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ৭ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক হাজতির মৃত্যু হয়েছে। তার না...
সরকার সবার ধর্ম শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে... 'রামুতে মাদ্রাসায় ছাত্রীদের মাঝে কুরআন শরীফ বিতরণে রিয়াজ উল আলম ' সিটিজিবার্তা২৪ডটকম খালেদ হোসেন টাপু:  কক্সবাজারের রামু চাকমারকুল উম্মাহাতুল মুমি...
ভ্রাম্যমান আদালতে আটক জাটকা ইলিশ এতিমদের বিতরণ... জাহিদুর রহমান, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ৭ আগস্ট ২০১৬ ঝিনাইদহ প্রতিনিধিঃ জাটকা ইলিশ বিক্রি নিষিদ্ধ হলেও ঝিনাইদহের বিভিন্ন হাট-বাজারে তা অবাধে বিক্...



Translate »