বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-১৬ উপলক্ষে রামুতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ctgbarta24.com

খালেদ হোসেন টাপু, সিটিজি বার্তা২৪

সোমবার, ১ আগস্ট ২০১৬

Ramu_news_20160801-800x450

কক্সবাজার: ‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি’ এ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের রামুতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-১৬ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আবদুল মন্নানের নেতৃত্বে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) মিলনায়তনে তাঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আবদুল মন্নান বলেন ‘শিশুদের স্বাভাবিক বৃদ্ধির জন্য মায়ের দুধ পান করানোর কোনো বিকল্প নেই এবং এর অপরিহার্য পুষ্টি শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।

তিনি আরো বলেন ‘৩১ শতাংশ নবজাতকের মৃত্যুরোধ করা যায়, যদি মায়েরা জন্মের এক ঘণ্টার মধ্যে তাদের শিশুকে বুকের দুধ পান করান। তিনি মায়ের বুকের দুধের উপকারিতা সম্পর্কে স্বাস্থ্যকর্মীদের সচেতনতামুলক স্বাস্থ্য বার্তা প্রচারের উপর গুরুত্বারোপ করেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প.প. কর্মকতা জসীম উদ্দিন মোহাম্মদ ইউসুফ, মেডিকেল অফিসার (এমও ডিসি) ডাঃ চিন্ময় বড়ুয়া, ডাঃ শামীম রাসেল, ডা. শামীম মোহাম্মদ ইকবাল হাসান, স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া, সাংবাদিক দর্পণ বড়ুয়া, ফার্মাসিষ্ট সমর শর্মা, সিনিয়র স্টাফ নার্স দীপ্তি রাণী, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার খন্দকার দেলওয়ার হোসেন, সি এইচসিপি ছৈয়দ নূর, পরিবার কল্যান সহকারী বেবী ইয়াসমিন প্রমুখ। সঞ্চালক ছিলেন দীপংকর বড়ুয়া ধীমান।

মাতৃদুগ্ধ সপ্তাহ পালন-800x450

উল্লেখ্য যে, বিশ্বের ১৭০টি দেশের মতো এ বছরও বাংলাদেশে মায়ের দুধের উপকারী দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বগুড়ায় কলেজ-মাদ্রাসায় ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ন মানববন্ধন’... বগুড়া প্রতিনিধি । ১ আগস্ট ২০১৬ আল আমিন মন্ডল : জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সকল কলেজে ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ন মানববন্ধন’ কর্মসূচীর অংশ হিস...
‘বিএনপি-জামাত মানুষের প্রাণ নেয়, আর শেখ হাসিনা প্রাণ বাঁচায়’... স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম  মাগুড়া প্রতিনিধি ।  ৩০ জুলাই ২০১৬ স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম জঙ্গিদের কোন প্রকারের সাধারণ ক্ষমার সুযোগ নেই...
সিলেট ওসমানী মেডিকেলে সিট খালি থাকলেও রোগী মাটিতে, টাকা হলে সব মিলে... রবিবার,২৪ জুলাই ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম এমরুল, গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি : সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। বৃহত্তর সিলেটের সকল শ্রেনী...
৮০ শতাংশ বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে সন্তান প্রসব হচ্ছে সিজারিয়ানে... 'বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো নিজেদের ব্যবসায়িক লাভের জন্য বচ্ছা প্রসব করাচ্ছে অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমে' সিটিজি বার্তা নিউজ ডেস্ক ।  ১৮ জুলা...
নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাইয়ে উদ্বোধন করলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১৬ জুলাই ২০১৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের...



Translate »