আসামে ‘জঙ্গি’ হামলা, নিহত ১৪

ctgbarta24.com

International News Desk, Ctgbarta24

Friday, 5 August, 2016,  Published: 06:55:08 PM

Assam-Terrorist-Attack-1024x683

ঢাকা: ভারতের আসামের একটি সাপ্তাহিক বাজারে সন্ত্রাসী ‘জঙ্গি’ হামলার ঘটনা ঘটেছে। এতে রাজ্যটির অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (৫ আগস্ট) আসামের কোকরাঝড়ে বালানি তিনালি এলাকায় এ সন্ত্রাসী জঙ্গি হামলার ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া

নিহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানানো হয়েছে ওই খবরে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বেলা পৌনে ১২টা নাগাদ একটি অটোরিকশায় চেপে ৫-৭ জনের অস্ত্রধারী একটি দল বালিজান বাজারে নেমেই এলোপাথারি গুলি চালাতে থাকে। সেই সঙ্গে গ্রেনেড নিয়ে হামলা চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের প্রায় ২০ মিনিট ধরে গুলিবিনিময় চলে।

এতে একজন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ প্রধান মুকেশ সহায় বলেন, কয়েকজন সন্দেহভাজন জঙ্গি পালিয়ে যায়।

ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোদোল্যান্ড (এনডিএফবি) হামলার দায় স্বীকার করেছে বলে জানান তিনি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

দুর্নীতি ও দলীয়করণ এখনো আমাকে ষ্পর্শ করতে পরেনি: আ.জ.ম নাছির উদ্দীন... নিজস্ব প্রতিবেদক,  সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মেয়রের চেয়ারে বসে কোন ধরন...
গাজীপুরে স্কুলছাত্র হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন... গাজীপুর জেলা প্রতিনিধি,  সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র সানাউল্লাহ হত্যার ১৫ বছ...
বিশ্বের সবচেয়ে দীর্ঘ অনশন অবশেষে ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছেন শর্মিলা চানু... মঙ্গলবার, ০৯ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে দীর্ঘ অনশন অবশেষে ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের মনিপুরের রাজনৈতিক...
আমার মা এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে গেছেন... সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৮ আগস্ট, ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার মা নিজের জন্য কখনো কিছু চাননি। সারা জীবন এই দেশের কল্যাণে, মানুষের...
যে সংবাদটি প্রচার করলে দেশের ক্ষতি হবে, তা কখনো প্রচার করবেন না: স্বরাস্ট্রমন্ত্রী... সিটিজিবার্তা২৪ডটকম,  নিউজ ডেস্ক সোমবার , ৮আগস্ট, ২০১৬ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুরোধ জানিয়েছেন, যে সংবাদ পরিবেশন করলে দেশের ক্ষত...