গাজীপুরে স্কুল শিক্ষার্থী অপহরণের চেষ্টা, আটক ১

গাজীপুর প্রতিনিধি,  সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬

kidnap
আতিকুর রহমান: গাজীপুরের কালীগঞ্জের পানজোরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থীকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী অপহরণকারীদের ধাওয়া দিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে এবং অপহরণকারীর একজনকে জনতা গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে। ওই সময় অপহরণকারীদের হামলায় শিক্ষার্থীসহ তার নানা গুরুত্বর আহত হয়েছে।

জানা যায়, ৮ আগস্ট সোমবার সকালে নানা তার নাতনিকে নিয়ে মোটরসাইকেল যোগে পানজোরা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে মুছা বাড়ির মোড় সংলগ্ন রাস্তায় পৌঁছলে একটি কালো রংয়ের মাইক্রোবাস নিয়ে একই গ্রামের মোতালিবের ছেলে রায়হান তার সহযোগী ১০/১২ জন বন্ধু নিয়ে তাদের পথরোধ করে ওই শিক্ষার্থীসহ তার নানার ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে শিক্ষার্থীকে জোড়পূর্বক গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করে।

পরে তাদের আত্মচিৎকারে আশেপাশে মানুষ দৌঁড়ে আসলে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে পল্লব নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।

আটককৃত পল্লব কালীগঞ্জ পৌর এলাকার কাপাসিয়া মোড় মোহাম্মদ বাবুর ছেলে।

ওই শিক্ষার্থীর নানা সাংবাদিকদের জানান, নাতনি তার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে ব্রুনাই প্রবাসীর মেয়ে। মোতালিব হোসেনের ছেলে রায়হান প্রায় সময়ই স্কুলে আসা যাওয়ার সময় উত্ত্যক্ত করতো।

এ সংক্রান্ত বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মানিক শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় স্কুল শিক্ষার্থীকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মোঃ আলম চাঁদ জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় ৬ জনের নামে মামলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *