নগরীতে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

সোমবার, ২২ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

pik yabaচট্টগ্রাম: নগরীর কোতয়ালি থানার ফিশারিঘাট এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় পিকআপ চালককে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে পিকআপটিতে তল্লাশি চালানো হয় এবং চালক মো.আবদুল্লাহ (২২) আটক হয়।

সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে পিকআপ চালক আবদুল্লাহ নগরীতে আসছিল। ইয়াবাগুলো নগরীতে বিক্রির কথা ছিল।

আবদুল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকার আলী হোসেনের ছেলে।তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কেন্দ্রীয় নেতার নির্দেশে সন্ত্রাসীদের তাণ্ডব... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদের পাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দিন...
প্রস্তাবিত ডিজিটাল সুরক্ষা আইন নিয়ে কিছু ভাবনা... সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ ইয়ামেন হক: সবাই যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করা বেআইনি করা নিয়ে খুশি হচ্ছে, এই আইনের মুখ্...
চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহবধুকে জবাই করে হত্যা... বৃহস্পতিবার ,২৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  মাহমুদুল হাসান রাকিব, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের মসজি...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৩ কেজি সোনাসহ আটক ১... বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৩ কেজি সোনাসহ সৈয়দ আতাউল মজিদ নামে এক ব্যক্তিকে আটক ...
জেএমবির মহিলা শাখার প্রশিক্ষকসহ আটক ৫... বুধবার,২৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির মহিলা শাখার প্রশিক্ষকসহ পাঁচজনকে আটকে করেছে র‍্যাপিড অ্যাকশন ব্য...