শিরোনাম

                                                                                

রাউজানে যুবদল নেতার লাশ উদ্বার

ctgbarta24.com

রাউজান প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ২৬ জুলাই ২০১৬

RaozanUpazila

চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলায় আবুল হাসেম (৪২) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে রাউজান থানা পুলিশ উপজেলার হলদিয়া ইউনিয়ন থেকে এই যুবদল নেতার লাশ উদ্ধার করে।

আবুল হাসেমকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবার। নিহত আবুল হাসেম রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হলদিয়া ইউনিয়নের শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে যায়। পরে শুক্রবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাউজান থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

রাউজান থানার ডিউটি অফিসার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি। থানার অফিসার ইনচার্জকেও ফোনে পাওয়া যায়নি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বিএনপির স্থায়ী কমিটিতে নোমানকে সদস্য না করলে নেতাকর্মীদের গণ পদত্যাগের হুমকি... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ২৭ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে দুঃসময়ের কাণ্ডারি ও রাজপথের আপো...
শাহপরীর দ্বীপের ‘দুঃখ’ ঘুচতে আরো ছয় মাস লাগবে... বেড়িবাঁধ নির্মাণে ১০৬ কোটি টাকা বরাদ্দ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম,  নিউজ ডেস্ক শনিবার, ২৭ আগস্ট ২০১৬ অবশেষে টেকনাফের শাহপরীর দ্বীপের মানুষের দ...
লালখান বাজার শামসু কলোনি দখলের চেষ্টায় প্রভাবশালী মহল... সিটিজিবার্তা২৪ডটকম, নিউজ ডেস্ক শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: নগরীর লালখান বাজারের ২৩৯ নং শামসু কলোনীতে (আমিন সেন্টার মার্কেটের সাথে লাগোয়া সম...
কেন্দ্রীয় নেতার নির্দেশে সন্ত্রাসীদের তাণ্ডব... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদের পাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দিন...
মেয়রের সাথে কুয়েত চট্টগ্রাম সমিতি এবং আওয়ামীযুবলীগ নেতৃবৃন্দের মতবিনিময়... শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে নগর ভবনে মেয়র দপ্তরে ২৪ আগষ্ট ২০১৬ খ্রি. বুধবার সন্ধ্যা...