তুরস্কে নারী পুলিশ সদস্যরা স্কার্ফ পড়তে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ২৭ আগস্ট ২০১৬

Turkey-Police

তুরস্কে বহুল আলোচিত পুলিশের নারী সদস্যদের স্কার্ফ ইস্যুতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত এল। দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, পুলিশের নারী সদস্যরা চাইলে স্কার্ফ পরতে পারবেন।

শনিবার তুর্কি সরকার এ ঘোষণায় জানায়, পুলিশের নারী সদস্যদের স্কার্ফ পরায় যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করা হলো।

বিবিসি অনলাইনে শনিবার (২৭ আগস্ট) এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে পুলিশের নারী সদস্যরা স্কার্ফ পরতে পারবেন, তবে তা হতে হবে একরঙা এবং পুলিশের পোশাকের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এ ছাড়া অন্য যেসব প্রতিষ্ঠানে হেডস্কার্ফ পরে যাওয়া নিষিদ্ধ ছিল, সেসব প্রতিষ্ঠানেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.