মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
এস এম মুকুল : চিকিৎসা ব্যবস্থার সাথে দুটি শব্দের অর্থবহ সম্পর্ক রয়েছে- প্রথমটি হলো : মানবতা আর দ্বিতীয়টি হচ্ছে : সেবা। আধুনিক স্বাস্থ্য সেবায় ঢাকার বনশ্রীতে প্রতিষ্ঠিত হয়েছে ফরাজী হাসপাতাল। ‘উই কেয়ার- আল্লাহ কিউর’- শ্লোগানটিও চমৎকার এবং বাস্তবসম্মত।
মানবতার স্পর্শে অসুস্থ্য রোগীদের সুস্থতায় উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে হাসপাতালটি। ইতোমধ্যে সেবা, মান ও আন্তরিকতায় ফরাজী হাসপাতাল মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। বাড়ছে রোগীর সংখ্যা। একারণে বাড়ানো হচ্ছে পরিসর, সেবার মান, মনিটরিংসহ আধুনিক ব্যবস্থাপনা ও অন্যান্য সুবিধা।
ফরাজী হাসপাতালে গ্লোবাল টেলিমেডিসিন ও এ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের সাথে যৌথ উদ্যোগে বিভিন্ন দেশের বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারগণ মাসে কমপক্ষে দুইবার হেল্প ক্যাম্প পরিচালনার মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন।
ফরাজী হাসপাতালে সুবিধা সমূহ: এখানে আছে বিশেষজ্ঞ কনসালটেশন ব্যবস্থা। আছে- এ্যাম্বুলেন্স সার্ভিস, ২৪ ঘন্টা ফামেসি সার্ভিস, অত্যাধুনিক ইনডোর-আউটডোর সার্ভিস, অত্যাধুনিক অপারেশন থিয়েটার, হেলথ চেকা-আপ ব্যবস্থা, ফিজিও থেরাপি ও লেজার ইউনিট, ডেন্টাল ইউনিট, ভ্যাকসিনেশন সার্ভিস, টেলিমেডিসিন ভিডিও কনফারেন্স এবং বাড়তি ব্যবস্থা হিসেবে আছে এ্যাপোলো হাসপাতাল (ইন্ডিয়া) ইনফরমেশন সেন্টার।
ফরাজী হাসপাতালে কনসালটেশন সার্ভিস সমূহের মধ্যে রয়েছে- মেডিসিন, নিউরোমেডিসিন, কার্ডিওলজি, বক্ষব্যাধি, গ্যাস্ট্রোা এন্টারোলজি লিভার রোগ, গাইনি এন্ড অবস, নবজাতক ও শিশুরোগ, নাক, কান ও কলা রোগ, চর্ম ও যৌন রোগ, মানসিক রোগ, কিডনী রোগ, ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক, সার্জারি, রিউমাটোলজি, ফিজিওথেরাপি, জেনারেল সার্জারি ইউরোলজি ও সব ধরণের বিশেষজ্ঞ ডাক্তার। পাশাপাশি স্পেশালাইজড ডেন্টাল সেন্টার এ রয়েছে শিশু, পুরুষ ও মহিলা রোগীদের জন্য বিশ্ব মানের মুখ ও দন্ত রোগের সকল চিকিসা সবা।
ফরাজী হাসপাতালের বিশেষ সেবা সমূহের মধ্যে রয়েছে- ডিজিটাল এক্স-রে, ১২ চ্যানেল ডিজিটাল ইসিজি, হরমোন টেস্ট, ইসিজি হোম সার্বিস, ডায়াবেটিক ও ডায়েট কাউন্সেলিং সহ আরো আধুনিক সুবিন্যস্ত সবরকম চিকিৎসা সেবার ব্যবস্থা।


You must log in to post a comment.