ডিএপি সার কারখানার গ্যাসলাইনে ত্রুটি, ৮ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬

DAP-Uriah-Fertilizar

চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার সিইউএফএল সংলগ্ন ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার গ্যাসলাইনে ত্রুটির কারনে আশেপাশের এলাকায় অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় আহত আটজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর পতেঙ্গা, ইপিজেড, আগ্রাবাদ এলাকায় গ্যাসের কারণে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টে ভোগেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি হারুন উর রশীদ হাজারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কর্ণফুলী নদীর ওপারে পাইপ লিকেজের সংবাদ পাওয়া গেছে। এ ঘটনার পর আশেপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

অতিরিক্ত ডেপুটি কমিশনার জয়নুল আবেদীন জানান, সার কারখানার পাইপ লিকেজ হয়েছে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে গ্যাস ছড়িয়ে পড়েছে এটা নিশ্চিত।

সিইউএফএল’র ব্যবস্থাপনা পরিচালক সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, ডিএপি কারখানার এমডির সঙ্গে তিনিও ঘটনাস্থলে আছেন। প্রকৌশলীরা কাজ করছেন দ্রুত ত্রুটি সারাতে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.