সিটিজি বার্তা২৪ ডটকম
সোমবার, ২২ আগস্ট ২০১৬
ঢাকা: রাজধানীর মিরপুরের সেনপাড়ায় একটি কার্পেটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকালে আগুনের সূত্রপাত হলে সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস নেভানোর কাজ শুরু করে।
ফায়ার কন্ট্রোলরুম থেকে আতিকুল ইসলাম নামে এক কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।





