BREAKING NEWS
Search

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ায় লোহাগাড়ায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সসিটিজিবার্তা২৪ডটকম

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ায় লোহাগাড়ায় যুবক গ্রেফতার

চট্টগ্রাম: প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. শফির (৩২) বাড়ি উপজেলার পদুয়া ইউনিয়নের বশির সিকদারপাড়ায়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সদরের বটতলী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মঙ্গলবার শফির বিরুদ্ধে লোহাগাড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, সৌদিপ্রবাসী মো. শফি গত মে মাস থেকে একাধিকবার প্রধানমন্ত্রী, তাঁর ছেলে ও স্থানীয় সাংসদের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করেছেন। এ ছাড়া তিনি ফেসবুকে উসকানিমূলক বিভিন্ন মন্তব্যও করেন। সম্প্রতি তিনি দেশে আসেন।

মামলার বাদী মিজানুর রহমান বলেন, মো. শফি দীর্ঘদিন ধরে বিদেশ থেকে ফেসবুকে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, মামলার পর মো. শফিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *