টাঙ্গাইলে পুলিশের সাথে ‘বন্ধুক যুদ্ধে’ দুজন নিহত

জেলা প্রতিনিধি,  সিটিজি বার্তা২৪ ডটকম

রোববার, ২১ আগস্ট ২০১৬

Tangail-Gunfight-Death-2men

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজলার টেলকি-গায়রা এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।

আজ রোববার (২১ আগস্ট) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিদের পরিচয় জানা  যায়নি।

পুলিশের ভাষ্যমতে, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, দুটি চাপাতি, বিভিন্ন ধরনের বই ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগস্ট উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার শঙ্কায় পুলিশ মধুপুরের বিভিন্ন এলাকা নজরদারিতে রাখে। ভোর ৪টার দিকে গায়রা এলাকায় তল্লাশির উদ্দেশ্যে একটি মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী পুলিশের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। পুলিশ গুলি চালালে দুজন আহত হয়।

tangail-gunfight-death

পরে স্থানীয় লোকজন দুজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, বন্দুকযুদ্ধে নিহত দুজন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

প্রস্তাবিত ডিজিটাল সুরক্ষা আইন নিয়ে কিছু ভাবনা... ইয়ামেন হক:  সবাই যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করা বেআইনি করা নিয়ে খুশি হচ্ছে, এই আইনের মুখ্য বিষয় কিন্তু সেই দুটোর একটাও না। বত্রিশ পাত...
উপজেলা নির্বাচন: স্বতন্ত্র প্রার্থিতায় ২৫০ ভোটারের স্বাক্ষর প্রস্তাব... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের বাইরে যারা স্বতন্ত্র ...
দূষ্কৃতিকারীদের হামলায় ছাত্রলীগ নেতা পিনু আজ পঙ্গু হওয়ার পথে... এমরুল আজিজ, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি : গোলাপগঞ্জের ছাত্র রাজনীতির অঙ্গনের অতি পরিচিত মুখ মনিরুল হক পিন...
জঙ্গিবাদের মূলোৎপাটন করতে হবে --- গাজীপুরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ আতিকুর রহমানঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জ...
হাইওয়ের পাশে কোন পশুর হাট বসতে দেয়া হবে না... গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এবারে কোরবানির ঈদ...