শিরোনাম

                                                                                

জঙ্গিবাদের মূলোৎপাটন করতে হবে

ctgbarta24.com

— গাজীপুরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬

চুমকি
আতিকুর রহমানঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জঙ্গিবাদ দমন করলেই হবে না, এর মূলোৎপাটন করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।

২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হায়দরাবাদ হোসেনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাস দমনে এবং যুদ্ধাপরাধীদের বিচারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ‘যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না এবং যাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ নেই তাদের সাথে কোন ঐক্য হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য হয়ে গেছে। জঙ্গিবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি গণমাধ্যমসহ সকলের প্রতি আহবান জানান।

শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক হাজি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন আলম মৃধার পরিচালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান

অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি করপোরেশন ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ, প্যানেল মেয়র হোসনে আরা সিদ্দিকী জুলি, কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, শিরিন আক্তার, পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মোঃ আলী হোসেন মাষ্টার, নিউ মেঘনা টেক্সটাইল মিলস চেয়ারম্যান অধ্যক্ষ এম. জাহিদ আল মামুন, বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দুল্লাল প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নোয়াখালীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়ে দুজনকেই পিটিয়ে জখম... মোঃ সেলিম, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ২৮ আগস্ট ২০১৬  ১২:১১ ঘন্টা নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার পূর্ব সোনাদিয়ায় কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের ...
শাহপরীর দ্বীপের ‘দুঃখ’ ঘুচতে আরো ছয় মাস লাগবে... বেড়িবাঁধ নির্মাণে ১০৬ কোটি টাকা বরাদ্দ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম,  নিউজ ডেস্ক শনিবার, ২৭ আগস্ট ২০১৬ অবশেষে টেকনাফের শাহপরীর দ্বীপের মানুষের দ...
বাড়ির মালিক নুর উদ্দিন ও তার স্ত্রী-ছেলেসহ পাঁচজন আটক... 'নারায়ণগঞ্জে জঙ্গি অভিযান' নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ২৭ আগস্ট ২০১৬ নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অভিযান চালানো বাড়িটির...
দূষ্কৃতিকারীদের হামলায় ছাত্রলীগ নেতা পিনু আজ পঙ্গু হওয়ার পথে... এমরুল আজিজ, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি : গোলাপগঞ্জের ছাত্র রাজনীতির অঙ্গনের অতি পরিচিত মুখ মনিরুল হক পিন...
ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত বুধবার,২৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।...