শিরোনাম

                                                                                

উপজেলা নির্বাচন: স্বতন্ত্র প্রার্থিতায় ২৫০ ভোটারের স্বাক্ষর প্রস্তাব

ctgbarta24.com

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬

Upozila-porishod-Nirbachon-08-26-05.40.49

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের বাইরে যারা স্বতন্ত্র প্রার্থী হবেন, তাদের জন্য ২৫০ ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা রাখতে চাইছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন বিধিমালা সংশোধন ও আচরণবিধি চূড়ান্তের বিষয়ে কমিশন সভায় এ বিষয়ে প্রাথমিক সম্মতি মিলেছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

ইসির আইন শাখার যুগ্মসচিব মো. শাহজাহান বলেন, “দলীয়ভাবে স্থানীয় নির্বাচনে আইনের আলোকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বিধি সংশোধন হয়েছে। সিটি করপোরেশনের বিধিও চূড়ান্ত হয়েছে। এখন উপজেলা বিধি দুটোর খসড়া চূড়ান্ত করার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। কমিশন সার্বিক বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে,”।

২০১৪ সালে উপজেলা পরিষদের সর্বশেষ সাধারণ ভোট হলেও দলভিত্তিক ভোটের জন্য আইন সংশোধনের পর বিধি করতে না পারায় কিছু উপজেলার ভোট আটকে রয়েছে। বিধিমালা সংশোধনের পর মেয়াদোত্তীর্ণ এসব উপজেলায় ভোট হবে বলে জানান তিনি।

বর্তমান বিধি অনুযায়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুটি ভাইস চেয়ারম্যান (সাধারণ ও সংরক্ষিত) পদে প্রার্থীকে রাজনৈতিক দলের মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হয়।

দলীয় মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সম্মতি পাওয়ার পর গত বছরের নভেম্বরে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট দলভিত্তিক করতে আইন সংশোধন করা হয়।

এরপর ওই বছরের ডিসেম্বরে পৌরসভার মেয়র পদ ও মার্চ-জুন পর‌্যন্ত ইউপির চেয়ারম্যান ভোট দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীদের ১০০ ভোটারের সমর্থন লাগলেও ইউপিতে এ শর্তটি বাদ দেওয়া হয়। আর সিটি করপোরেশনের মেয়র পদে ৩০০ ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষরের বাধ্যবাধকতা রাখা হয়।

পৌরসভার চেয়ে উপজেলা পরিষদের আয়তন ও ভোটার বেশি হওয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থিতায় ২৫০ ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থন তালিকা জমা দেওয়ার নতুন প্রস্তাব করা হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

ইসির যুগ্মসচিব শাহজাহান জানিয়েছেন, বিধিমালায় মনোনয়ন সংক্রান্ত আরও কয়েকটি পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, “পৌরসভার আদলেই উপজেলা পরিষদ আচরণ বিধিমালা চূড়ান্ত করার প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবে দলীয় প্রার্থিতায় মনোনয়ন সংক্রান্ত প্রত্যয়ন, উপজেলা প্রতি দলীয় ব্যয়সীমা নির্ধারণ, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রতীকের তালিকায় সংশোধন আনা হচ্ছে; এছাড়া সমালোচিত প্রতীকগুলোও সংরক্ষিত পদের জন্য রাখা হচ্ছে না”।

সংশোধিত বিধিমালার প্রস্তাবে প্রার্থীর জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যয়ের সুযোগ ও বিধি লঙ্ঘনের দায়ে দলকে একই পরিমাণ টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে।

পাশাপাশি মন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তি, মেয়র, সংসদ সদস‌্যসহ সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রাখা হচ্ছে বলে জানান তিনি।

উপজেলায় তিনটি পদে নির্বাচন দলীয়ভাবে হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পেপার ছাপানোর চ্যালেঞ্জ থাকবে ইসির কাছে। কয়েক ধাপে ভোট করা ছাড়াও বিকল্প থাকবে না বলে ভাষ্য ইসি কর্মকর্তাদের।

নিয়ম অনুযায়ী নতুন এ প্রস্তাবের খসড়া এখন মন্ত্রণালয়ে পাঠানো হবে। নির্দেশনা পেলে আগামী সপ্তাহের শুরুতেই খসড়াটি মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করা হবে বলে ইসির সহকারী সচিব রৌশন আরা জানিয়েছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

একতরফাভাবে গেট খুলে দেওয়াটা সঠিক কাজ নয়: তথ্যমন্ত্রী... জেলা প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ২৮ আগস্ট ২০১৬ কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘অভিন্ন নদীতে নির্মিত বাঁধের গেট একতরফাভাবে...
জগন্নাথের আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের কয়েক দফা হামলা... আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ২৮ আগস্ট ২০১৬ হামলায় আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ফোকাস বাংলা ঢাকা: জগন্নাথ বিশ্...
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না’... 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা' সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম শনিবার, ২৭ আগস্ট ২০১৬ রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে দেশের উন্নয়নবিরোধী একটি মহল অপপ্রচার কর...
তামিম চৌধুরী অধ্যায় শেষ হয়েছে, এবার মেজর জিয়ার অধ্যায়ও শেষ হবে: স্বরাস্ট্রমন্ত্রী... ব্যুরো প্রধান, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ২৭ আগস্ট ২০১৬ রাজশাহী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদ আন্তর্জাতিক ...
ত্রিশালে আটক জেএমবি সদস্যই জঙ্গি তামিম চৌধুরীর খোঁজ দিয়েছে পুলিশকে... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ২৭ আগস্ট ২০১৬ ময়মনসিংহের ত্রিশাল থেকে গ্রেফতারকৃত এক জেএমসি সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশান হামলার মাস...