সিলেটে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ, আহত ১০

আহম্মেদ নওশাদ, সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬

Sylhet-Ctgbarta24-20160823120153

সিলেট: সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২২ আগস্ট) দিনগত রাত সোয়া ১০টার দিকে নগরীর আম্বরখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাসুদ কামাল সুফিসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হযরত শাহজালালের (র.) এর ওরস উপলক্ষে রাতে আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত যানচলাচল বন্ধ করে দেয় পুলিশ। ঘটনার সময় আম্বরখানা পয়েন্টের ব্যারিকেড ভেঙে মোটরসাইকেল নিয়ে যেতে চান ছাত্রলীগ নেতা সুফি। পুলিশ বাধা দেওয়ায় ওই ছাত্রলীগ নেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ লেগে যায়।

এ সময় ছাত্রলীগের উত্তেজিত নেতাকর্মীরা সুনামগঞ্জ সড়কের যানবাহন ভাঙচুর করেন।

সংঘর্ষে উপ-পরিদর্শক (এসআই) শাহীন, এএসআই আজিজ, ফরহাদ, কনস্টেবল আব্বাস আহত হন। তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.