শিরোনাম

                                                                                

অর্জিত জ্ঞান ও শিক্ষা দেশের কল্যান বয়ে না আনলে সে শিক্ষার কোন মুল্য নেই

ctgbarta24.com

‘হাজী মহসিন সরকারী স্কুলের প্রাক্তন শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন’

শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬

চসিক-মেয়র-নছির

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অর্জিত জ্ঞান ও শিক্ষা দেশ ও জাতির কল্যান বয়ে না আনলে সে শিক্ষার কোন মুল্য নেই। দায়িত্বশীল আচরন দেশপ্রেমিক, সৎ, চরিত্রবান ও নীতিবান নাগরিক এর উপর দেশ ও জাতির মঙ্গল, কল্যান ও সমৃদ্ধি নির্ভর করে। মেয়র বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জন করে জঙ্গী ও সন্ত্রাসী রূপ ধারন করে দেশ, জাতি ও ধর্মের উপর যারা আঘাত হানার মত অপকর্মে জড়িত হয় তাদেরকে দেশ ও জাতি চিরদিন ঘৃনা করবে।

জনাব আ জ ম নাছির উদ্দীন বলেন, ঘৃনিত জীবনের চেয়ে জীবন বিসর্জন দেয়াই কল্যানকর।কারন অভিশপ্ত জীবনের কোন মূল্য নেই। মেয়র প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের দেশ প্রেমিক হওয়ার আহবান জানান।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে নগরীর স্বাধীনতা পার্কে হাজী মহসিন সরকারী স্কুলের প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান ২০১৬ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির ভাষনে মেয়র এসব কথা বলেন। পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে মেয়র বেলুন ও ফেষ্টুন উড়িয়ে পুনর্মিলনাীর উদ্বোধন করেন।

অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিসেস ইতিকনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোর্ট সিটি ইউনিভারসিটির উপাচার্য প্রফেসর ড. নুরুল আনোয়ার, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রাক্তন প্রধান শিক্ষক আবু তাহের, শিক্ষক সুকুমার রায়,মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা সফর আলী, প্রাক্তন প্রধান শিক্ষক মোজাম্মেল হক সহ অন্যরা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বিএনপির স্থায়ী কমিটিতে নোমানকে সদস্য না করলে নেতাকর্মীদের গণ পদত্যাগের হুমকি... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ২৭ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে দুঃসময়ের কাণ্ডারি ও রাজপথের আপো...
শাহপরীর দ্বীপের ‘দুঃখ’ ঘুচতে আরো ছয় মাস লাগবে... বেড়িবাঁধ নির্মাণে ১০৬ কোটি টাকা বরাদ্দ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম,  নিউজ ডেস্ক শনিবার, ২৭ আগস্ট ২০১৬ অবশেষে টেকনাফের শাহপরীর দ্বীপের মানুষের দ...
লালখান বাজার শামসু কলোনি দখলের চেষ্টায় প্রভাবশালী মহল... সিটিজিবার্তা২৪ডটকম, নিউজ ডেস্ক শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: নগরীর লালখান বাজারের ২৩৯ নং শামসু কলোনীতে (আমিন সেন্টার মার্কেটের সাথে লাগোয়া সম...
কেন্দ্রীয় নেতার নির্দেশে সন্ত্রাসীদের তাণ্ডব... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদের পাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দিন...
মেয়রের সাথে কুয়েত চট্টগ্রাম সমিতি এবং আওয়ামীযুবলীগ নেতৃবৃন্দের মতবিনিময়... শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে নগর ভবনে মেয়র দপ্তরে ২৪ আগষ্ট ২০১৬ খ্রি. বুধবার সন্ধ্যা...