জেএমবির মহিলা শাখার প্রশিক্ষকসহ আটক ৫

বুধবার,২৪ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

ravmবাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির মহিলা শাখার প্রশিক্ষকসহ পাঁচজনকে আটকে করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

টঙ্গি ও গাজীপুর থেকে তাদের আটক করা হয় বলে বুধবার র‍্যাব একটি ক্ষুদে বার্তায় জানিয়েছে। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, আটককৃতদের মধ্যে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) মহিলা শাখার প্রশিক্ষক রাশেদুজ্জামান রোজ রয়েছেন। তিনি দলটির দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির বলেও জানিয়েছে র‍্যাব।

আজ আরো পরের দিকে বিস্তারিত জানানো হবে বলে র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছেন।

গত সপ্তাহেই আগে জেএমবির চারজন নারী জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

র‍্যাব জানিয়েছিল, ওই চারজনকে গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেএমবির নেত্রী আকলিমা রহমান, ঐশী, মৌ ও মেঘলা।

এর আগে সিরাজগঞ্জ থেকে জেএমবি-র ৪ জন নারী সদস্যকে আটক করার কথা জানিয়েছিল গোয়েন্দা পুলিশ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

প্রস্তাবিত ডিজিটাল সুরক্ষা আইন নিয়ে কিছু ভাবনা... ইয়ামেন হক:  সবাই যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করা বেআইনি করা নিয়ে খুশি হচ্ছে, এই আইনের মুখ্য বিষয় কিন্তু সেই দুটোর একটাও না। বত্রিশ পাত...
চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহবধুকে জবাই করে হত্যা... বৃহস্পতিবার ,২৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  মাহমুদুল হাসান রাকিব, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের মসজি...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৩ কেজি সোনাসহ আটক ১... বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৩ কেজি সোনাসহ সৈয়দ আতাউল মজিদ নামে এক ব্যক্তিকে আটক ...
মাসিক টাকা দিয়ে গ্রেফতার এড়াচ্ছে নাশকতা মামলার আসামিরা... চট্টগ্রামের চান্দগাঁও থানা সাইরুলের পথেই হাঁটছে শাহজাহান নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬ চট্টগ্রামঃ পরোয়ানা থাকার পরও চট...
নগরীতে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১... সোমবার, ২২ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চট্টগ্রাম: নগরীর কোতয়ালি থানার ফিশারিঘাট এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে...