অজ্ঞাত ব্যাক্তিকে ধরে এনে শিবির বলে চালিয়ে দিচ্ছে পুলিশ

ctgbarta24.com

অজ্ঞাত ব্যাক্তিকে ধরে এনে শিবির বলে চালিয়ে দিচ্ছে পুলিশ

সিটিজিবার্তা২৪ডটকম, ঢাকা : চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক আবু নছর গুন্নুর সাথে ছাত্রশিবিরের কখনো কোনো সম্পর্ক ছিলনা দাবি করেছে সংগঠনটি।

বুধবার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাত এ দাবি করেন।

বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, নিজেদের দায়িত্বহীনতা ও ব্যর্থতা আড়াল করতে ছাত্রশিবিরকে জড়িয়ে বানোয়াট বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল গ্রহণ করেছে পুলিশ। কোন তথ্য প্রমাণ ছাড়াই সিএমপি পুলিশের উপকমিশনার দেবদাস ভট্টচার্য বলেছেন, ‘গ্রেপ্তারকৃত আবু নছর গুন্নু এক সময় শিবির কর্মী ছিলো’। যা নির্জলা মিথ্যাচার ছাড়া কিছু নয়।

আমরা দৃঢ ভাবে বলতে চাই, গ্রেপ্তারকৃত ব্যক্তির সাথে ছাত্রশিবিরের কোন কালেই কোন সম্পর্ক ছিলনা এবং এখনো নেই।

এমন একটি স্পর্শকাতর মামলার আসামিকে যাচাই বাছাইয়ের আগেই মিডিয়ার সামনে হাজির ও আগবাড়িয়ে পুলিশের বক্তব্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দেবদাস ভট্টচার্য কোন প্রকার তথ্য প্রমান ছাড়াই নছরকে সাবেক শিবির কর্মী বলে উল্লেখ করেছেন।

গতকাল সিএমপি কমিশনার একইভাবে শিবিরকে জড়িয়ে বক্তব্য দেন। আমরা মনে করি ধারাবাহিক অপপ্রচারের অংশ হিসেবে আজ নছরের মত অজ্ঞাত ব্যক্তিদের ধরে এনে শিবির বলে চালিয়ে দিচ্ছে পুলিশ।

তারা বলেন, কোন ঘটনা ঘটলেই সেখানে জামায়াত শিবিরকে দোষারোপের যে সংস্কৃতি তা থেকে পুলিশ এখনো বের হতে পারেনি। কিছু পুলিশের নীতিহীন অবস্থানের কারণেই বার বার ন্যায় বিচার বাধাগ্রস্থ হচ্ছে এবং খুনিরাও উৎসাহ পাচ্ছে। আমরা দ্রুততার সাথে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

গুপ্তহত্যা-জঙ্গিবাদ রুখতে মাঠে নামবে ছাত্রলীগ... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১০ মে ২০১৬ বাংলাদেশ ছাত্রলীগের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন সাইফুর রহমান সোহাগ। দেশব্যাপী...
সকল গুম, খুন, গুপ্ত হত্যার সাথে আ.লীগ জড়িত... আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬ জাতীয়তাবাদী আইনজীবি সমিতির ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া/ ছবি সিটি...
হাসিনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে: খালেদা... আফসানা জেরিন খান, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬ ফাইল ছবি ঢাকা : আ.লীগ সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সন ও ...
১২ ও ১৩ জুন ছাত্রলীগের বর্ধিত সভা আবু সায়েদ সুমন, সিটিজিবার্তা২৪ডটকম শিক্ষা,শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভা ১২ ও ১৩ জুন নির্ধারিত হয়েছে। বাংলাদ...
হাসিনার স্বপ্নের বাসরঘর বাংলার মাঠিতে হতে দেয়া হবেনা... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম ঢাকা : মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্য করে এরআগে বিতর্কিত হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ...



Leave a Reply