গুপ্তহত্যা-জঙ্গিবাদ রুখতে মাঠে নামবে ছাত্রলীগ

ctgbarta24.com
Share

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ১০ মে ২০১৬

গুপ্তহত্যা-জঙ্গিবাদ রুখতে মাঠে নামবে ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন সাইফুর রহমান সোহাগ।

দেশব্যাপী গুপ্তহত্যা, জঙ্গিবাদ রুখে দিতে মাঠে নামবে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ ঘোষণা দেন।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্রান্ত করছে। এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে জঙ্গিবাদ। আগুন সন্ত্রাস-পেট্রোলবোমা আর গুপ্তহত্যা যা-ই বলেন, তার উৎসস্থল একটাই। সেটা জামায়াত-বিএনপি।’

বিএনপি-জামায়াত সরকার উৎখাতে ব্যর্থ হয়ে গুপ্তহত্যা করছে, অভিযোগ করে তিনি বলেন, ‘ছাত্রলীগ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় মাঠে ছিল, আগামীতেও রাজপথে থেকে তাদের মোকাবেলা করবে।’

তিনি বলেন, ‘যেখানেই নাশকতার চেষ্টা করবে সেখানেই দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘আগামী ১৫ তারিখের পর জঙ্গিবাদ-সন্ত্রাস ও গুপ্তহত্যাবিরোধী দেশব্যাপী ছাত্রলীগের সিরিজ কর্মসূচি ঘোষণা করা হবে। গুপ্তহত্যায় কারা জড়িত, কোথায় কী পরিকল্পনা হয়, কী করছে সে ব্যাপারে ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয় প্রশাসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।’

এ ছাড়া এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে থানা-জেলা ও বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সফর করবে ছাত্রলীগ। সর্বশেষ ঢাকায় একটি বৃহৎ ছাত্র সমাবেশ করবে তারা।

আগামী ১২-১৩ জুন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির প্রথম বর্ধিত সভা ও কর্মশালার প্রস্তুতি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

লিখিত বক্তব্যে সাইফুর রহমান সোহাগ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দুই দিনব্যাপী বর্ধিত সভা ও কর্মশালায় সংগঠনকে আরও গতিশীল করতে সংগঠনের সাবেক শীর্ষ নেতারা দিকনির্দেশনা দেবেন।’

তিনি বলেন, ‘ওই বর্ধিত সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদ, সাংগঠনিক ইউনিয়নগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কগণ বর্ধিত সভায় যোগদান করবেন এবং তাদেরকে সাংগঠনিক রিপোর্ট জমা দেবেন।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, কাজী এনায়েত, ইমতিয়াজ বুলবুল বাপ্পি, আরিফুর রহমান লিমন, আমিনুল ইসলাম, সৈয়দ আশিক, মাকসুদ রান্না মিঠু, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান সুমন, নিশিতা ইকবাল নদী, মেহেদী হাসান রনি, আবদুল বাছেদ গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লালন, চন্দ্র শেখর মন্ডল, শেখ ফয়সল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, আশিকুল পাঠান সেতু, প্রচার সম্পাদক সাইফুদ্দিন বাবু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা,গনযোগাযোগ বিষয়ক সম্পাদক ফরহাদুজ্জামান মনির প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

শিক্ষা আইন-২০১৬ বাতিল এর দাবিতে বিক্ষোভ সমাবেশ... ইসলাম বিরোধী শিক্ষানীতি বাতিল করে ধর্ম ও নৈতিকতা ভিত্তিক পাঠ্যক্রম চালু করতে হবে!......... আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী শিক্ষা আইন-২০১৬ বাতিল এর...
সকল গুম, খুন, গুপ্ত হত্যার সাথে আ.লীগ জড়িত... আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬ জাতীয়তাবাদী আইনজীবি সমিতির ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া/ ছবি সিটি...
হাসিনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে: খালেদা... আফসানা জেরিন খান, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬ ফাইল ছবি ঢাকা : আ.লীগ সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সন ও ...
১২ ও ১৩ জুন ছাত্রলীগের বর্ধিত সভা আবু সায়েদ সুমন, সিটিজিবার্তা২৪ডটকম শিক্ষা,শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভা ১২ ও ১৩ জুন নির্ধারিত হয়েছে। বাংলাদ...
অজ্ঞাত ব্যাক্তিকে ধরে এনে শিবির বলে চালিয়ে দিচ্ছে পুলিশ... সিটিজিবার্তা২৪ডটকম, ঢাকা : চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক আবু নছর গুন্নুর সাথ...



Leave a Reply