টিউলিপকে হত্যার হুমকি

ctgbarta24.com
টিউলিপকে হত্যার হুমকি

টিউলিপ রেজওয়ানা সিদ্দিক

সিটিজিবার্তা২৪ডটকম নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি ‘সানডে টাইমস’কে টিউলিপ জানান, শুধু হত্যার হুমকি নয়; দীর্ঘদিন ধরেই অনলাইনে তাঁকে উদ্দেশ্য করে নানা ধরনের কটূক্তি করা হচ্ছে। এই ‘অনলাইন-সহিংসতা’ নারী কিভাবে মোকাবিলা করবে, সেজন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সানডে টাইমসকে বলেন, ‘হুমকি দিয়ে আমাকে বলা হয়েছে, ‘আপনি হিজাব পরেন না কেন? আমি সুযোগ পেলে আপনাকে হত্যা করব।’

গত বছরের মে মাসে হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন টিউলিপ। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনের সময় থেকেই নানা ধরনের কটূক্তির শিকার হচ্ছেন তিনি। একজন তাঁকে উদ্দেশ্য করে লেখে ‘আপনার নামের (মুসলমান) কারণেই ব্রিটিশ তরুণরা নির্বাচনে আপনাকে ভোট দেবে না।’

টিউলিপ জানান, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মন্তব্য করেও তোপের মুখে পড়েন তিনি। ওই সময় মুসলানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়েছিলেন ট্রাম্প। প্রতিক্রিয়ায় টিউলিপ মন্তব্য করেছিলেন, ট্রাম্পকেও যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া উচিত নয়।

ওই মন্তব্যের পর টিউলিপকে একজন টুইটারে লেখে, ‘আপনি একজন নগণ্য নারী। আপনার কথাবার্তা সাত বছরের শিশুর মতো। আপনি কোনো কথা বলবেন না।’

টিউলিপ বলেন, তিনি কখনো এসব কটূক্তির জবাব দেননি। তাঁর কাছে মনে হয়েছে, জবাব দিলে এসব ঘটনা আরো বাড়ত। সূত্র : ডেইলি মেইল।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মিতু হত্যাকান্ডের তদন্তভার বাবুল আক্তারকে দেয়ার দাবী... এহসান বিন দিদার, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১১ জুন ২০১৬ সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লা...
মুনাফালোভী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে... মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শুক্রবার, ১০ জুন ২০১৬ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম: সি...
সংসদে বিল পাশ, নতুন আইন, রেলের সম্পদ দখল করলে সাত বছরের জেল...   আফসানা জেরীন খান। ১০ জুন ২০১৬ রেলওয়ের সম্পত্তি চুরি, অবৈধভাবে দখল করলে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারসহ সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং ...
মিতু হত্যা: মানবন্ধনে জঙ্গি সন্দেহে রিকশাচালক আটক... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১০ জুন ২০১৬ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে জঙ্গি সন্দেহে আটক রিকশাচালক ইব্রাহীম। চট্টগ্রা...
মিতু হত্যাকান্ডে: ভিডিও ফুটেজে দেখা যুবক আটক!... শুক্রবার, ১০ জুন ২০১৬ আটক যুবকের নাম মনির হোসেন চট্টগ্রাম : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় সিসিট...



Leave a Reply