সকল গুম, খুন, গুপ্ত হত্যার সাথে আ.লীগ জড়িত

ctgbarta24.com

আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬

সকল গুম, খুন, গুপ্ত হত্যার সাথে আ.লীগ জড়িত

জাতীয়তাবাদী আইনজীবি সমিতির ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া/ ছবি সিটিজিবার্তা২৪ডটকম

চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপারের (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুসহ সব হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও তার সহযোগি দোসররা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, ‘খুনিরা ক্ষমতায় বসে আছে। তারাই নিরীহ মানুষকে হত্যা করছে।’

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

নারায়ণগঞ্জের আলোচিত সাতখুনের ঘটনা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘ওই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হলে সেখানে শেখ হাসিনার নাম আসবে।’

সকল গুম, খুন, গুপ্ত হত্যার সাথে আ.লীগ জড়িত

জাতীয়তাবাদী আইনজীবি সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া/ ছবি সিটিজিবার্তা২৪ডটকম

খালেদা আরো বলেন, আজ এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে যারা (জাসদ) আছে, তারা গুম-খুনের ওস্তাদ। এরাই বাংলাদেশে পেট্রলবোমা আবিষ্কার করেছিল। সুতরাং পুলিশ সুপারের স্ত্রীসহ সারাদেশে যতো গুম, খুন, গুপ্ত হত্যা হচ্ছে-সবই আওয়ামী লীগ এবং তার দোসররা করছে। এদের ধরলেই এই হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন হবে।

সরকার আদালতের কথা শুনছে না অভিযোগ করে তিনি বলেন, দেশে প্রতিনিয়ত ক্রস ফায়ার হচ্ছে। আদালত রায় দিয়েছেন সাদা পোশাকে গ্রেফতার করা যাবে না, কিন্তু সরকার তা শুনছে না। বিনা ওয়ারেন্টে সাদা পোশাকে গ্রেফতার করা হচ্ছে। কোর্টের নির্দেশ অমান্য করে তারা কাজ করে যাচ্ছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বিচারপতি টিএইচ খানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মিতু হত্যাকান্ডের তদন্তভার বাবুল আক্তারকে দেয়ার দাবী... এহসান বিন দিদার, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১১ জুন ২০১৬ সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লা...
মুনাফালোভী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে... মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শুক্রবার, ১০ জুন ২০১৬ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম: সি...
শিক্ষা আইন-২০১৬ বাতিল এর দাবিতে বিক্ষোভ সমাবেশ... ইসলাম বিরোধী শিক্ষানীতি বাতিল করে ধর্ম ও নৈতিকতা ভিত্তিক পাঠ্যক্রম চালু করতে হবে!......... আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী শিক্ষা আইন-২০১৬ বাতিল এর...
মিতু হত্যা: মানবন্ধনে জঙ্গি সন্দেহে রিকশাচালক আটক... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১০ জুন ২০১৬ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে জঙ্গি সন্দেহে আটক রিকশাচালক ইব্রাহীম। চট্টগ্রা...
গুপ্তহত্যা-জঙ্গিবাদ রুখতে মাঠে নামবে ছাত্রলীগ... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১০ মে ২০১৬ বাংলাদেশ ছাত্রলীগের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন সাইফুর রহমান সোহাগ। দেশব্যাপী...



Leave a Reply