মিতু হত্যাকান্ডের তদন্তভার বাবুল আক্তারকে দেয়ার দাবী

ctgbarta24.com

এহসান বিন দিদার, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ১১ জুন ২০১৬

মিতু হত্যাকান্ডের তদন্তভার বাবুল আক্তারকে দেয়ার দাবী

সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন

চট্টগ্রাম : সাহসী পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন ওরফে মিতু আক্তার হত্যাকান্ডে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে মামলার তদন্তভার বাবুল আক্তারকেই দেয়ার দাবী জানিয়েছেন চট্টগ্রামের তরুন থেকে শুরু করে সচেতন জনসাধারণ।

শুক্রবার (১০ জুন) বিকেল তিনটায় জামালখান প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

ctgbarta24_06-11-12.40.36

নগরীর জিইসির মোড় এলাকায় সন্তানকে স্কুলে নেওয়ার সময় মাহমুদা খাতুন মিতু আক্তারকে চুরিকাঘাত এবং গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সিটিজিবার্তা২৪ডটকম এর সাব-এডিটর এহসান বিন দিদার ও ইমতিয়াজ সেজান সানির উদ্দ্যেগে গত রবিবার (৫ জুন) দুপুর ১২টা ৪১ মিনিটে  ‘সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন’ নামে একটি ইভেন্ট থেকে শুক্রবার বিকেলে এ মানববন্ধন আহ্বান করা হয়।

Ctg_cultural_porishod_06-11-12.38.48

আরো পড়তে: মিতু হত্যায় ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে উঠছে সারাদেশ

ctg_pressclub_06-11-12.42.54

মানববন্ধন বক্তারা বলেন, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ হতে চলছে অথচ পুলিশ প্রকৃত খুনিদের জাতির সামনে হাজির করতে পারেনি। এর থেকে পুলিশের ওপর জনগণের আস্থা যেমন কমছে তেমনি মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। এ অবস্থায় এ জনপদের মানুষ বিশ্বাস করে, সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারকেই মিতু হত্যাকাণ্ডের তদন্তভার দিলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য যেমন দ্রুত উন্মোচিত হবে তেমনি খুনিরাও ধরা পড়বে।

Mitu_Murder_06-11-12.34.52

মানববন্ধনের উদ্যোক্তা এহসান বিন দিদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, সামাজিক সংগঠন ময়ূরাক্ষীর তোফাজ্জল এইচ নিপু, আলো দেখাবোই’র স্বপন মোল্লা, স্বপ্ন ও আগামী’র মো. ইব্রাহিম, লিও মেহবুব আলী, ইসমাইল আজাদ, চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের এসএম ফরিদুল আলম, হৃদয়ে বায়ান্ন’র মো. মুবিন, হাটহাজারী কলেজের সাবেক ভিপি খোরশেদ আলম, জাহেদুল ইসলাম, পূর্বাশার আলো’র ফয়সাল বিন কাসেম, ডা. আরকে রুবেল, মো. নুরুল হুদা, পুলিশ পরিবারের পক্ষে তারেক আজিজ, শফিক সোহাগ প্রমুখ।

Ctg_Moyurakki_06-11-12.37.07

এদিকে মানববন্ধন থেকে ‘জঙ্গি’ সন্দেহে মো. ইব্রাহিম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।

আরো বিস্তারিত পড়তে: মিতু হত্যা: মানবন্ধনে জঙ্গি সন্দেহে রিকশাচালক আটক

Ctg_futonto_kishor_06-11-12.41.42

প্রত্যক্ষদর্শিরা বলছেন, ওই যুবক নিজেই রিকশা চালালেও তার পোশাক সাধারণ রিকশা চালকদের মত ছিল না। তার পরনে ছিল জিন্স, গায়ের গেঞ্জি বেল্টের নিচে ‘ইন’ করা; হাতে ঘড়ি। তার সঙ্গে ছিল একটি ব্যাগপ্যাক।  মানববন্ধন চলাকালে ওই যুবক রিকশা নিয়ে রাস্তা দিয়ে অহেতুক যাওয়া-আসা করে।

ctg_jamalkhan_06-11-12.44.02

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন সিটিজিবার্তা২৪ডটকম কে বলেন, ইব্রাহিম নামের যুবকটি প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালনের সময় রহস্যজনক আচরণ করছিলেন। এরপর স্থানীয় কয়েকজন তরুণ ওই রিকশাচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ইব্রাহিমের পিঠে লাগানো ব্যাগ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। তবে রিকশার গদির নিচে দুটি ছুরি, একটি পেনড্রাইভ ও একটি মুঠোফোন পাওয়া গেছে।

মিতু_হত্যাকান্ডে_মানববন্ধন_06-11-01.10.40

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। ছবি : সিটিজিবার্তা২৪ডটকম

ওসি জসীম উদ্দিন আরো বলেন, ‘ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে অসংলগ্ন কথাবার্তা বলছে। এই ছুরিগুলো মানববন্ধন কর্মসূচির জায়গায় কেন এনেছিলেন এ বিষয়েও আমরা জানার চেষ্টা করছি। জঙ্গিসংশ্লিষ্টতা আছে কি না, সেটাও আমরা দেখছি।’

সিটিজিবার্তা২৪ডটকম/এবিদি/এমকে

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

জাতীয় শোকদিবস উপলক্ষে রাজধানীতে নিরবিচ্ছিন্ন ও সুদৃঢ় নিরাপত্তা... নিজস্ব ডেস্ক, সিটিজি বার্তা২৪ রোববার, ১৪ আগস্ট, ২০১৬ ডিএমপি মিডিয়া সেন্টারে শোক দিবসে নিরাপত্তার বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করছেন কমিশনার আছাদুজ্জামান...
নিউ ইয়র্কে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজি বার্তা২৪ রোববার, ১৪ আগস্ট ২০১৬ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইমাম নিহতের প্রতিবাদে বাংলাদেশী প্রবাসী মুসলিমরা রাস্তায় নেমে বি...
দায়িত্ব নিয়েই বলেছি, প্রমাণসহ জবাব দিব: আ জ ম নাছির... মাহাবুবুল করিম, সিটিজি বার্তা২৪ ডটকম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ চট্টগ্রাম: স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই 'ঘুষ ও পাজেরো গাড়ি' দ...
আমি কি রাস্তার লোক? দায়িত্ব নিয়ে বলেছি, চিঠির জবাব দেব... 'সবই তো আছে। আমি কি রাস্তার লোক? আমি দায়িত্ব নিয়েই কথা বলেছি এবং দায়িত্ব নিয়েই চিঠির জবাব দিব; আ জ ম নাছির উদ্দীন মাহাবুবুল করিম । ১২ আগস্ট, শুক্রবার...
অপসাংবাদিকতা প্রতিরোধে নতুন আইন করছে সরকার... নিউজ ডেস্ক, সিটিজি বার্তা২৪ ডটকম ১১ আগস্ট, ২০১৬  বৃহস্পতিবার ৮:৪০ ঘন্টা প্রকৃত সাংবাদিকদের সুরক্ষা এবং অপসাংবাদিকতা প্রতিরোধ করতে আইন প্রণয়নের উদ্...