ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু !

শনিবার, ১৩ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

jinaiঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী (১৮) নামে এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হোসেন আলী সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, হোসেন স্থানীয় আব্দুল খালেকের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন।

এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ অবস্থায় হোসেনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.