বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : দীর্ঘ সাত বছর পর ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ পৌরসভা নির্বাচনে বুধবার সকাল থেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তবাদী দলের চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী মনিটরিং সেল-২ এর আহ্বায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মীর নাছির এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘যে কোনো ভয় ভীতির উর্ধে উঠে সকল প্রতিকূলতা পেরিয়ে আজ ৩০ ডিসেম্বর চট্টগ্রামের ১০টি পৌরসভায় মেয়র পদে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মী এবং সাধারন ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। দলীয়ভাবে পৌরসভার নির্বাচন হচ্ছে। এতে দীর্ঘদিন পর ধানের শীষ প্রতীকে সাধারন মানুষের ভোট দেওয়ার সুযোগ এসেছে। চট্টগ্রামসহ সারাদেশে বিএনপি’র প্রার্থীদের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। জনগন ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে।’
এতে আরো বলেন, ‘গনতন্ত্র পুনরুদ্ধারে প্রথম পদক্ষেপ হিসাবে সাধারন মানুষের আশা আকাঙ্খার প্রতিপলন ঘঠাতে ভোটরদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করারসহ ফলাফল ঘোষনা পর্যন্ত ভোট কেন্দ্রের অবস্থান করার জন্যে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, সন্ত্রাসী, বেআইনি কেন্দ্র দখলকারী, ভোট কারচুপি ও অনিয়মকারীদের মোকাবিলায় জনগনকে সাথে নিয়েই সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
মীর নাছির বলেন, ‘চট্টগ্রাম সহ সারাদেশে পৌরসভা সমূহে সরকারী দলের প্রার্থীর নিশ্চিত পরাজয় বুঝতে পেরে দলীয় ক্যাডার, অস্ত্রধারী সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ইতিমধ্যে যে ত্রাসের সৃষ্টি করেছে আশা করা যায় আজকে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লবের মাধ্যেমে সাধারন ভোটারগন সেই সন্ত্রাসের দাঁত ভাঙ্গা জবাব দিবে। এ নির্বাচনে জনগন তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন।’
তিনি নির্বাচন কমিশন, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রিটানিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ নিরপক্ষতা বজায় রেখে ফলাফল ঘোষনা পর্যন্ত নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহবান জানান ।









