মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া

শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭

এবিএম মহিউদ্দিন চৌধুরী

এবিএম মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম : আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বীর চট্টলার আওয়ামী লীগের অবিসংবাদিত বর্ষীয়ান নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ গভীর রাতেই হাসপাতাল ও তার বাসভবনে ভিড় জমায়। ভক্তদের মাঝে দফায় দফায় কান্নার রোল ওঠে।

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া

চট্টগ্রামের বর্তমান নগর পিতা আ জ ম নাছির উদ্দিন সাবেক নগর পিতাকে দেখতে রাতেই ছুটে যান হাসপাতালে।

চট্টগ্রামের বর্তমান নগর পিতা আ জ ম নাছির উদ্দিন সাবেক নগর পিতাকে দেখতে রাতেই ছুটে যান হাসপাতালে। ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে রাতেই শুরু হয় শোক প্রকাশ।

চট্টগ্রামবাসী তাকে বীর বলেই জানে। বীরের কখনো মৃত্যু হয় না বলে নিজেদের সান্ত্বনা দিতে থাকে তারা।

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামে ১৯৪৪ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মহিউদ্দিন চৌধুরী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন। ১৯৯৪ সাল থেকে শুরু করে ২০০৯ পর্যন্ত কয়েক দফায় বন্দর নগরী চট্টগ্রামের সিটি মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।

ভক্ত, অনুগতসহ সবাইকে শোক সাগরে ভাসিয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image