মহিউদ্দিন চৌধুরী এর মৃত্যুতে মেয়র নাছিরের শোক প্রকাশ

শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭

প্রেস বিজ্ঞপ্তি

সাংবাদিকরা ৫৭ ধারার মামলার ভয়ে সত্য প্রকাশ করছেন না : মহিউদ্দিন চৌধুরী

এ বি এম মহিউদ্দিন চৌধুরী (ফাইল ছবি)

চট্টগ্রাম : পর পর ৩ বার নির্বাচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী এর মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, অবহেলিত চট্টগ্রামের কান্ডারী আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তাঁর হাত ধরেই চট্টগ্রামের মানুষের প্রত্যাশা অনেকাংশে পূরন হয়েছে।

তিনি জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকান্ডের পর প্রতিশোধ গ্রহণের জন্য প্রানপন লড়াই করে ইতিহাসে কিংবদন্তি হিসেবে স্থান করে নিয়েছেন।

সাবেক এ মেয়র স্বৈরাচার বিরোধী গন আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ছিলেন। তিনি প্রজন্ম পরম্পরায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পৌছে দেয়ার জন্য প্রতিবছর বিজয় মেলা আয়োজন করে ইতিহাসে বিরল অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন সফল সেবক ও অভিভাবক থেকে বঞ্চিত হলো।

সংবাদদাতা

মো. আবদুর রহিম
জনসংযোগ কর্মকর্তা

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image