নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মূল্যবৃদ্ধিতে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

সিটিজিবার্তা২৪ডটকম ।  রাজনীতি ডেস্ক

সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মূল্যবৃদ্ধিতে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

বিএনপি

চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং সিটি করপোরেশনসহ পৌর এলাকায় গৃহকর বাড়ানোয় আগামী বুধবার ১৩ ডিসেম্বর প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ সোমবার (১1 ডিসেম্বর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী বলেন, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, সিটি করপোরেশনসহ পৌর সভার কর এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৩ ডিসেম্বর বুধবার ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। বিভিন্ন জেলা কমিটি এ কর্মসূচিতে প্রতিবাদ সভা অথবা প্রতিবাদ মিছিল করবে। রাজধানী ঢাকায় বিভিন্ন থানায় প্রতিবাদ সভা অথবা মিছিল করা হবে। এ ছাড়া নির্বাচনের কারণে রংপুর সিটি করপোরেশন এলাকা প্রতিবাদ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান রিজভী।

রুহুল কবির রিজভী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর সময় দুর্নীতি ‘পাগলা ঘোড়ার’ মতো বেসামাল হয়ে পড়েছে। বিশ্ব গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়েছে। আর এর ফলে সরকারের অনেক ঊর্ধ্বতন ব্যক্তিকে ‘নাকে খত’ দিতে হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘বিগত নয় বছরে রাজকোষসহ সরকারি ব্যাংক লুট হয়েছে, শেয়ারবাজার, বিমা ও বেসরকারি ব্যাংকগুলো ক্ষমতাসীনেরা লুটে নেওয়ায় অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। লুটের কারণে আজকেও একটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন দেখতে পেলাম।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা লালবাগের সাবেক কমিশনার আলতাফ হোসেনকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান রিজভী। এ ছাড়া গাজীপুর জেলার মুক্তারপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোশাররফ হোসেনকে হত্যার নিন্দা জানিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image