নগরীতে ইয়াবা তৈরির মেশিন ও কাঁচামালসহ আটক ৪

Wednesday,27 Dec 2017

Ctgbarta24.com

চট্রগ্রামে ইয়াবা তৈরির মেশিন ও কাঁচামালসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ।

চট্রগ্রাম : নগরীর বেপারীপাড়া কমিশনার গলির আবুল হোসেন সওদাগরের ৫ম তলা বিল্ডিংয়ের ৩য় তলার মধ্যম ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল ও মেশিনসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামল মজুমদার (৩৭),আব্দুল্লাহ আল আমান প্রকাশ আমান (৩৪), মোঃ মামুন হোসেন প্রকাশ মামুন (৩২), আয়শা সিদ্দিকা (২৭) কে এইসব ইয়াবাসহ আটক করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. মহসীন পিপিএম বলেন, নগরীতে যে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছিল, সেখানে দেশিয় পদ্ধতিতে ভেজাল ইয়াবা তৈরী হচ্ছিল।সেখান থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ১০৫ কেজি ইয়াবা তৈরীর কাঁচামাল পাওয়া যায়, যা দিয়ে ১০ লক্ষ পিচ ইয়াবা তৈরি সম্ভব। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরীতে ইয়াবা তৈরীর একটি কারখানার সন্ধ্যান পাই পুলিশ। নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়ায় ওই ইয়াবা তৈরির কারখানার অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবা এবং বিপুল পরিমাণ ইয়াবা তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন খবরের ভিত্তিতে এ ইয়াবা কারখানায় অভিযান চালিয়েছে। এসময় প্রায় ১০০ কেজি ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

এর মধ্যে রয়েছে-২,৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি সাদা প্লাষ্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো লাল গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট তৈরীর কাঁচামাল (এ্যামফিটামিনযুক্ত পাউডার), তিনটি সাদা প্লাষ্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো সাদা রংয়ের ইয়াবা ট্যাবলেট তৈরীর পাউডার, ইয়াবা ট্যাবলেট তৈরীর লোহার মেশিন ০২টি, ইয়াবা ট্যাবলেট তৈরীর ষ্টিলের ডাইস ৪টি, একটির উপর ইংরেজীতে ‘জ’ এবং একটির উপর ইংরেজীতে “WY” খোদাই করে লেখা আছে, লোহার তৈরী প্রেশার মেশিন ২টি, ডিজিটাল স্কেল ০১টি, ১টি সাদা জারে ইয়াবা ট্যাবলেট তৈরীর কাজে ব্যবহৃত ৪ লিটার তরল গোলাপী রং।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ুন কবির বলেন, কারখানাটিতে আমরা ১০৫ কেজি ইয়াবা তৈরীর কাঁচামাল পেয়েছি, সেগুলো দিয়ে প্রায় ১০ লাখ ইয়াবা তৈরি করা করা সম্ভব। কারখানাটিতে দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল।

 

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image