সন্ত্রাসী হান্নান ও দুই সহযোগী অস্ত্রসহ আটক

Monday,25 Dec 2017

Ctgbarta24.com

চাঁদাবাজ ও সন্ত্রাসী হান্নানকে আটক করেছে আকবর শাহ থানা পুলিশ।

চট্রগ্রাম ঃ নগরীর আকবর শাহ পুলিশ কিরিচ ও অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে।

সোমবার (২৫ ডিসেম্বর ) সন্ত্রাসীদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, চারটি কিরিচ, তিনটি রাম দা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মো. হান্নান (৪৫), ওমর ফারুক (২৮) ও মো. মিলন (২০)।

আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, আকবর শাহ থানার জঙ্গল লতিফপুর এলাকায় রোববার রাতে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে মিজান নামের এক ব্যক্তিকে গুলি করে হান্নান বাহিনীর সন্ত্রাসীরা।আহত মিজানের ভাই মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামী হান্নান ও তার দুই সহযোগীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র,কিরিচ ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

জানা যায়, কামাল উদ্দিন নামে এক ঠিকাদারের সঙ্গে কাজ করেন আহত মিজান। জঙ্গল লতিফপুর এলাকায় আব্দুল্লাহ আল ফরহাদ নামে এক ব্যক্তির জায়গায় তারা সীমানা প্রাচীর তৈরি করছিল।বিকালে হান্নান বাহিনীর সদস্যরা তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে তারা দিতে অস্বীকৃতি জানায়।

সন্ত্রাসী হান্নান ও তার দুই সহযোগী আটক হওয়ায় এলাকাবাসী পুলিশকে ধন্যবাদ জানান।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image