২০২১ সালে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি হবে

ctgbarta24.com
Share

যশোরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

২০২১ সালে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি হবে

নিজস্ব প্রতিবেদক।  ৯ জুন ২০১৬

২০২১ সালে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি হবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

যশোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বর্তমান সরকার তরুণদের জন্যে যে সব প্রকল্প  হাতে নিয়েছে, তাতে আগামী ২০২১ সালের মধ্যে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি হবেন যারা বাড়িতে বসেই সৎপথে লাখ টাকা আয় করতে পারবেন।’

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার পার্কের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর ও তার আশপাশের ১০টি জেলার ১৬ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুবিধা করে দেবে। আমরা ২০২১ সালে ৫ বিলিয়ন ডলার মূল্যের সফটওয়্যার রফতানি এবং ন্যাশনাল জিডিপিতে ৫ শতাংশ যোগ করতো পারবো।

পলক বলেন, অনেকে বলেন দেশের মেধাবী ছেলেরা বিদেশে চলে যাচ্ছে। মেধা পাচার হয়ে যাচ্ছে। কিন্তু নতুন তথ্য হলো, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আমাদের ছেলেরা দেশে ফিরে আসছেন। এর উদাহরণগুলোর অন্যতম টাইগার আইটি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৪৩ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তুখোড়-মেধাবীদের দেশেই কাজের সংস্থান করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি জানান।

শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে তিনটি জাপানি কোম্পানিসহ ১৫টি আইটি প্রতিষ্ঠান জুলাই মাস থেকে কাজ শুরু করবে বলেও তিনি জানান। চলতি বছরের ডিসেম্বর নাগাদ পার্কের ১৫ তলার কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর সিকদার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, বেসিস সভাপতি শামীম আহসান প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একই স্থানে বাংলাদে হাই-টেক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির ১৯তম সভায় উপস্থিত ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ পাচারকারী আটক... কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সিএনজি ট্যাক্সি তল্লাশি করে ইয়াবাসহ মো. মামুন আর রশিদ (২৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার (১৮...
লন্ডনে বসে হুমকি-ধমকি দিচ্ছেন কুলাঙ্গার তারেক: প্রধানমন্ত্রী... সিটিজিবার্তা২৪, নিউজ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার বিএফইউজে ও ডিইউজের একাংশ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসক্লা...
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি... টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি জেড করিম জিয়া ।  শনিবার ১৮ জুন ২০১৬ শনিবার (১৮ জুন) সকাল ১০ টায় টেকনাফ দমদমিয়া জালিয়ারদিয়া থেকে এক...
‘গুপ্তহত্যায়’ সরকারের সম্পৃক্ততা বেরিয়ে পড়ার ভয়ে ‘ক্রসফায়ার’: খালেদা... আফসানা জেরিন খান, সিটিজিবার্তা২৪ডটকম ২১ জুন শনিবার ২০১৬ ঢাকা : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, গুপ্তহত্যায় সরকারের স...
উত্তরায় বিপুল পরিমাণে অস্ত্র-গুলি উদ্ধার... "১০৮টি পিস্তল, ২৫০টি ম্যাগাজিন, ১১টি বেয়নেট ও এক হাজারটি গুলি উদ্ধার করা হয়েছে" জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১৮ জুন ২০১৬ রাজধানীর উ...



Leave a Reply