ঢাকা কলেজে ছাত্রলীগের কোন কমিটি নেই: সোহাগ

আফসানা জেরিন খান, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ১৭ জুন ২০১৬

ঢাকা কলেজে ছাত্রলীগের কোন কমিটি নেই: সাইফুর রহমান সোহাগ

ঢাকা কলেজে ছাত্রলীগের কোন কার্যক্রম কিংবা কমিটি নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।

ঢাকা: কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলছেন, ওরা ছাত্রলীগের কেউ না। ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কার্যক্রম নেই। অথচ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার নিউ মার্কেট এবং নীলক্ষেত এলাকায় কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে নিজেদের ঢাকা কলেজের ছাত্রলীগ পরিচয় দিয়ে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা কলেছে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সংগঠনটির সভাপতি এমন মন্তব্য করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা কলেজ শাখার কমিটি দীর্ঘদিন আগেই বিলুপ্ত করা হয়েছে এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ঢাকা কলেজের কোনো বিশৃঙ্খলায় ছাত্রলীগের নাম ব্যবহার না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কেউ নেই। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা ছাত্রলীগের কেউ না।

ঢাকা কলেজে কমিটি নেই কিন্তু কর্মীরাতো রয়েছেন- এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের কাছে যারা আসেন তারা সবাই ছাত্রলীগের এমনটা ঠিক নয়। এদের মধ্যে সাধারণ ছাত্ররও রয়েছে। ওরা সাধারণ ছাত্র।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ নভেম্বর ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী আসাদুজ্জামান আল ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় পল্লব-সুইম কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি এই ঘটনায় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.