আবু সাঈদ সুমন। ১০ জুন ২০১৬
আপনাদের অনেকেরই চোখের আড়াল দিয়ে একটা সর্বনাশ হয়ে যেতে চলেছিলো। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামন্য অবহেলা কিংবা ষড়যন্ত্রের কারনে চলে যাওয়ার উপক্রম হয়েছিলো। তা কি কারো বিবেকের দরজায় আঘাত করেনি?
তাহলে কেন আপনারা এখনো নিচুপ রয়েছেন? আসুন না আমরা সবাই একটু সবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের টাইমলাইন থেকে একযোগে সোচ্চার হই আমাদের অস্তিত্বকে হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে।
সৌদী আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রীকে কেন আকাশে ৩১ মিনিট থাকতে হল? কেন এস এস এফ সদস্য ছাড়া অন্য কোন নিয়মিত দায়িত্বপালনকারী ব্যক্তির চোখে পড়লোনা রানওয়েতে সেই ধাতববস্তু? কেন বিমান পরিবহনমন্ত্রী উদাসীন ছিলেন?
যেখানে ৪৮ ঘন্টা পূর্বেই ১০০% নিরাপদ হতে হত উনার বিমান ল্যান্ডিং এর সকল ধাপ , সেখানে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী কি দায়িত্ব পালন করেছেন? কি দায়িত্ব পালন করেছেন সিভিল এভিয়েশনের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ?
আমরা তদন্ত কমিটি বুঝিনা। আমরা বুঝি আমাদের অস্তিত্বকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।
আমরা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার বিচার ও চাকরী থেকে অব্যাহতি দেয়ার দাবী করছি। আর সেই সাথে সতর্ক করে দিতে চাই সকল কুচক্রীদের-সাবধান! আমরা মুজিবসেনারা জীবিত আছি এখনো।
আর কিছু নয়, শুধু আমরা আমাদের দেশ চাই-আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে নিরাপদ দেখতে চাই। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু । জয় হউক দেশরত্ন শেখ হাসিনার।
লেখক:
আবু সাঈদ সুমন
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

