র‌্যাব ও পুলিশের পৃথক তিন অভিযানে ১১ জঙ্গি নিহত,আটক ১

শনিবার,০৮ অক্টোবর ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

atokডেস্ক সংবাদ : ঢাকার আশুলিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকাসহ সন্দেহভাজন এক জঙ্গিকে আটক করেছে র‌্যাব, যিনি ‘নব‌্য জেএমবির’ প্রধান অর্থদাতা বলে বাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান বলেন,শনিবার সন্ধ‌্যায় আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকারএকটি বাড়িতে অভিযানে যান তারা।বাড়ির মালিক আব্দুর রহমানকে আহত অবস্থায় আটক করা হয়।তার বাড়ি থেকে ৩০ লাখ টাকা, একটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।“আব্দুর রহমানই জেএমবির সব নাশকতার মূল অর্থদাতা।”তার পরিবারের কয়েকজন সদস‌্যকেও আটক করা হয়েছে বলে মুফতি মাহমুদ জানিয়েছেন।

এর আগে শনিবার সকাল থেকে গাজীপুর ও টাঙ্গাইলে র‌্যাব ও পুলিশেরপৃথক তিন অভিযানে সন্দেহভাজন ১১ জঙ্গি নিহত হন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *