গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ctgbarta24.com

গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ৬ আগস্ট ২০১৬

Panite-dube-dui-shishu-nihoto

আতিকুর রহমান: গাজীপুর জেলার কালীগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত দুই শিশু হচ্ছে, জাঙ্গালীয়ার ইউনিয়নের আজমপুর গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে আড়াই তামিম (৩) ও শামীম মিয়ার মেয়ে জান্নাত (৪)।

৬ আগস্ট শনিবার বিকেলে আজমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজিজুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে সিটিজিবার্তা২৪ জেলা প্রতিনিধি জানান, তামিম ও জান্নাত বাড়ির পাশের পুকুর পাড়ে একটি প্লাস্টিকের রিকশা নিয়ে খেলছিল। একপর্যায়ে ওই খেলনাটি পুকুরের পানিতে পড়ে যায়। রিকশা তুলতে গিয়ে তামিম পুকুরে নামে। তাকে উদ্ধার করতে জান্নাতও পুকুরে নামে।

এ সময় দুই শিশু পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে খেলনা পড়ে থাকতে দেখে তাদের খোঁজ করেন। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তামিম ও জান্নাতকে মৃত ঘোষণা করেন।

এসআই আজিজুর রহমান আরো জানান, এ ব্যাপারে তামিমের বাবা মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

দুর্নীতি ও দলীয়করণ এখনো আমাকে ষ্পর্শ করতে পরেনি: আ.জ.ম নাছির উদ্দীন... নিজস্ব প্রতিবেদক,  সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মেয়রের চেয়ারে বসে কোন ধরন...
গাজীপুরে স্কুল শিক্ষার্থী অপহরণের চেষ্টা, আটক ১... গাজীপুর প্রতিনিধি,  সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: গাজীপুরের কালীগঞ্জের পানজোরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির শি...
গাজীপুরে স্কুলছাত্র হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন... গাজীপুর জেলা প্রতিনিধি,  সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র সানাউল্লাহ হত্যার ১৫ বছ...
বঙ্গবন্ধুর এদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই... রামু কলেজে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভায় চেয়ারম্যান রিয়াজ রামু প্রতিনিধি,  সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ খালেদ হোসেন টা...
রামুতে অস্ত্রসহ ডাকাত আটক রামু প্রতিনিধি,  সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ খালেদ হোসেন টাপু: কক্সবাজারের রামু থানা পুলিশ অভিযান চালিয়ে বন্দুকসহ ডাকাত ...