আতিকুর রহমান, সিটিজিবার্তা২৪ডটকম
শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬
গাজীপুরঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী কনভেনশন ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কাপাাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হযেছে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে ও উপজেলা নিবার্হী অফিসার আনিসুর রহমানের পরিচালনায় এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কণ্যা সিমিন হোসেন রিমি ।
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন,গাজীপুরের সহকারী পুলিশ সুপার মোঃ সোলাইমান পিপিএম, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন নাহার ডেইজি, কাপাসয়িা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আইন উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, কাপাসিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন প্রধান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম খান, ক্রীড়া সম্পাদক শরীফুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঘোষ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি এমপি বলেন, মহানবী হযরত মুহম্মদ(সাঃ)এর বিদায় হজ্বের ভাষণ থেকে শিক্ষা নিয়ে আমরা জঙ্গীবাদ রুখে দিতে পারি। বিদায় হজ্বের চারটি শৃঙ্খলা পালন করলে ধর্মের নামে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠতো না। মানবাধিকার ও নারী অধিকার রক্ষা , ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, প্রত্যেক মুসলমান ভাই-ভাই, আঁধার যুগের সকল ধ্যান-ধারণা ভুলে যেতে হবে, চিরকাল সত্যের পথে থাকতে হবে বিদায় হজ্বের ভাষণের এই বিষয়গুলো তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আল্লাহর শিক্ষা ও ধর্মের শিক্ষা হলো মানুষের জন্য মঙ্গল করা। ধর্ম হলো মানুষকে রক্ষা করার জন্য, মানুষকে হত্যা করে ধর্ম হয় না। সবশেষে তিনি কাপাসিয়াবাসীর প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, কাপাসিয়াবাসীদের মধ্যে যেন কোনো কারণেই ভাতৃত্ববোধ নষ্ট না হয়।





