বগুড়া প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ২৩ জুলাই ২০১৬
আল আমিন মন্ডল : গরীব চেন্টু দরিদ্রতা’কে জয় করতে তার জীবন সংগ্রাম। ফলে মহিষপাল গুলো’কে নিয়ে তার অজানা পথ চলা। এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে ঘুরে মহিষ দল গুলোর খাবার সংগ্রহ করতে হয় তাকে। পথের মধ্যে জন্ম নেয় মহিষের বাচ্চা ও পাওয়া যায় মহিষের দুধ। দূীর্ঘ সময়পর এ থেকে মালিক’কে দিয়ে যে টাকা আয় হয় তা দিয়ে চলে তার সংসার। ফলে মালিক হয় লাভবান।
এভাবেই উন্নতজাতের মহিষ পাল (বাতান) নিয়ে দিনমজুর চেন্টু ঘুরে বেড়াচ্ছেন এক মাঠ থেকে অন্য মাঠ প্রান্তরে। মহিষগুলো মনের আনন্দে খাচ্ছে মাঠের সবুজ ঘাস। ফলে মহিষ পালগুলো’র খাবারের জন্য প্রতিদিন ব্যস্ত সময় কাঁটাতে হয় তাকে।
এ মহিষ পালের মালিক সারিয়াকান্দি পাকুল্লা’র নরেশ ঘোষ। তার দুই’শতাধিক মহিষ পাল’কে নিয়ে গতকাল বগুড়া গাবতলীর কাগইল ও দক্ষিনপাড়া উজগ্রাম মাঠে মহিষগুলো’কে ঘাস খাওয়াতে দেখা যায়। ছটিটি গতকাল তুলেছেন আমাদের বগুড়া জেলা সংবাদদাতা আল আমিন মন্ডল।




























