বৃহস্পতিবার,২২ সেপ্টেম্বর ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার বরুমচড়া ভরাচর গ্রাম শঙ্খ নদী ঘেষিত একটি গ্রাম। এই গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক শঙ্খ নদীর বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ সড়কটির সংস্কার কাজ প্রায় তিন মাসের বেশি সময় হয়ে গেলেও সম্পূর্ণ করতে পারছেনা ঠিকাদার।
স্থানীয় সুত্রে জানায়, সংষ্কার কাজের জন্য নির্ধারিত তিন মাস বাজেট হয়। নির্ধারিত সময়ে কাজ করতে না পারলে অনেক দেরীতে কাজ শুরু করেন ঠিকাদার ৷ বাজেটের সময় পেরিয়ে তিন মাসের বেশি হয়ে গেলেও সম্পূর্ণ কাজটি করতে পারেনি। এখনো বেড়িবাঁধ সড়কের পাশে বল্লিদিয়ে ফেলে রেখেছে, নষ্ট হয়ে যাচ্ছে বল্লি গুলি।
শঙ্খ নদীর ভাঙ্গনের দেখা দিয়েছে। জোয়ারের পানি ওঠানামা করে বেড়িবাঁধ সড়কে যা মাঠি, বালু দেওয়া হয়েছে সেগুলো ধুয়ে ধুয়ে নদীতে চলে যাচ্ছে। বর্তমানে নদীগর্ভে সড়ক টি বিলীন হওয়ার পথে, আতঙ্কে হাজার হাজার মানুষ। এই বেড়িবাঁধ সড়কটি একমাত্র চলাচলের রাস্তা। এই রাস্তাটি বিলীন হয়ে গেলে চরম দুর্ভোগে ভূগতে হবে ঐ গ্রামের হাজার হাজার মানুষ থেকে।
সংষ্কার কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারের উপর চাপ প্রয়োগ করতে স্হানীয় জনপ্রতিনিধী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানান অত্র এলাকার জনসাধারন৷




