ভারতের চেয়ে বাংলাদেশের কাছে চীন সমাধিক গুরুত্বপুর্ণ। কেন?

সোমবার,১৯ সেপ্টেম্বর ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageবাংলাদেশের অবস্থান চীন এবং ভারতের মধ্যস্থলে । ভারতের সাথে বাংলাদেশের সুদীর্ঘ সীমান্ত থাকলেও চীনের সাথে বাংলাদেশের কোনো ভূসীমান্ত নাই। চীনের সাথে বাংলাদেশের ভূসীমান্ত না থাকলেও ভারতের চেয়ে চীনের কাছে বাংলাদেশ যেমন বেশী গুরুত্বপুর্ণ তেমনি ভারতের চেয়ে বাংলাদেশের কাছে চীন সমাধিক গুরুত্বপুর্ণ। কেন? বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান চীনের কাছে কেন এতো গুরুত্বপুর্ণ এবং বাংলাদেশের কাছে চীন কেন সমাধিক গুরুত্বপুর্ণ এটা গভীর বিশ্লেষণের দাবী রাখে বৈকি! আমরা লক্ষ্য করলে দেখবো বৈশ্বিক প্রেক্ষাপটে চীন এবং ভারতের মধ্যে অর্থনৈতিকের চেয়ে সামরিক প্রতিযোগীতা প্রকট ভাবে দৃশ্যমান। চীন ভারতকে স্ট্রিং অফ পার্ল বা নেভাল শক্তি দ্বারা পরিবেষ্টিত করে যেমন সামরিক ভাবে দুর্বল করতে চাচ্ছে যাতে চীন, দক্ষিণ চীন সাগর, গালফ অফ থাইল্যান্ড, বঙ্গপোসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগরকে নৌশক্তি দ্বারা নিয়ন্ত্রিত করতে পারে তেমনি ভারতও চীনের এই নেভাল বেবেষ্টনী থেকে মুক্ত হতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতি সম্প্রতি ভারত ভিয়েতনামে অনেক কোটি ডলারের সহায়তা নিয়ে হাজির হয়েছে । উদ্দেশ্য ভিয়েতনামে শক্তিশালী নেভালবেজ স্হাপন করে একইসাথে দক্ষিণ চীন সাগর, মালাক্কা প্রণালী, গালফ অফ থাইল্যান্ড, বঙ্গপোসাগর এবং আন্দমান সাগরে চীনের নৌশক্তির সম্প্রসারণকে কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করা। জিওষ্ট্রাটেজিক্যালী ভিয়েতনামের অবস্থানকে দেখলে মনে হবে ভিয়েতনাম দক্ষিণপূর্ব এশিয়ার হর্ণ অফ আফ্রিকা।

ভারতের নজর এখন ভিয়েতনামের দিকে। কারণ দক্ষিণ চীন সাগর, গালফ অফ থাইল্যান্ড এবং আন্দামান সাগর একই অক্ষে অবস্হিত। এদিকে আন্দামান সাগরে আন্দমান ও নিকোবারে ভারতের রয়েছে সর্ববৃহৎ ও শক্তিশালী নেভালবেজ। অনেকদিন ধরে গুঞ্জন আছে গালফ অফ থাইল্যান্ডে স্যুয়েজ ক্যানেলের মতো ম্যানমেইড প্রণালীর সৃষ্টি করে মালাক্কা প্রণালীকে বাইপাস করে তা আন্দামান সাগরের সাথে সংযোগ স্থাপনের। এতোদিন যা কেবল গুঞ্জন ছিলো মনে হচ্ছে এবারে তা বাস্তবে রুপ পেতে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার হর্ণ আফ্রিকা ভিয়েতনামে ভারত শক্তিশালী নেভালবেজ করতে সক্ষম হলে ভারতের পক্ষে চীনের দক্ষিণমূখী সম্প্রসারণে কার্যকরী বাঁধা সৃষ্টি করা সম্ভব হবে। সেই ক্ষেত্রে ভারত ভিয়েতনাম নেভালবেজ থেকে দক্ষিণ চীন সাগর, মালাক্কা প্রণালী এবং গালফ অফ থাইল্যান্ডে জোরালো ভাবে খবরদারি করতে পারবে।

তবে যেহেতু চীনের সাথে ভিয়েতনামের ভূমিসীমান্ত রয়েছে এবং ভিয়েতনামের রাজধানী চীন সীমান্তের সন্নিকটে তদুপরি ভিয়েতনাম আদর্শীকভাবে কম্যুনিস্ট ও ভিয়েতনামের ষ্ট্রাটেজিক ডেপ্থ না থাকার কারণে ভিয়েতনাম ভারতকে ভিয়েতনামে নেভালবেজ করতে দিয়ে ভিয়েতনাম চীনের সাথে কৌশলগত মিত্রতা বিসর্জন দিবে বলে মনে হয় না। যদি ভারত ভিয়েতনামে নেভালবেজ করতে সক্ষম হয় এবং গালফ অফ থাইল্যান্ডে প্রণালী সৃষ্টি করে ভারত আন্দামান সাগরে তাদের নেভালবেজের সাথে কান্নেক্ট করতে পারে তবে এই অঞ্চলে নৌশক্তির ভারসাম্য ভারতের পক্ষে আসবে। তদুপরি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সমুহে ভারতীয় কালচার এবং ভারতীয় তামিল জনগোষ্ঠীর বসবাস বহু শতাব্দী ধরে চলমান। এটাও ভারতের জন্য একটি ইতিবাচক দিক।

তবে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতেও চীনাদের বসবাস বহুদিনের। সিঙ্গাপুরতো একটি চীনা রাষ্ট্র যদিও সেখানে কিছু ভারতীয় তামিল জনগোষ্ঠীর বাস আছে। তবে চীন যদি ভিয়েতনামের ভারতীয় নৌশক্তির পরিবেষ্টনে আবদ্ধ হয়ে পড়ে তবে চীন ভারত মিলিটারী কনফ্লিক্ট শেষ পর্যন্ত উওর পূর্ব ভারতে সম্প্রসারিত হবে। তাযদি হয় তবে ভূকৌশলগতভাবে বাংলাদেশের অবস্থান সামরিক দিকদিয়ে এমনভাবে সুদংঢ় করতে হবে যাতে বিবাদোমান কোনো দেশ নিজ এডভান্টেজে সামরিক ভাবে যেন বাংলাদেশের মাটি ব্যবহার করতে নাপারে। আর ঠিক এখানেই নিহিত রয়েছে বাংলাদেশের ভূকৌশলগত ভবিষ্যৎ। এটা সম্ভব হলে চীন ভারতের সামরিক সংঘাতের মূল বেনিফিশিয়ারী হবে বাংলাদেশ।

জেনারেল আ ল ম ফজলুর রহমান।

প্রাক্তন মহাপরিচালক বিডিআর।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সন্তান না বিষাক্ত কালসাপ! লুৎফর রহমান হিমেল বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬ মুগ্ধর ফেসবুক আইডি থেকে নেওয়া ফরিদপুরের সেই কিশোর ছেলের লাগানো আগুনে পুড়ে যাওয়া বাবা মৃত্যুর সঙ্...
টেকনাফে অসহনীয় লোডশেডিং- এর পরিত্রাণ চেয়ে এমপি বদির কাছে ছাত্রলীগ নেতা বাসেতের খোলা চিঠি... 'টেকনাফের পল্লী বিদ্যুৎ এর অসহনীয় লোড শেডিং এবং বিদ্যুতের সার্বিক পরিস্তিতি বিপর্যয় ও এর পরিত্রানের  বিষয় অবগত করে মাননীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা জ...
সরকারি ডাক্তারদের এমন অবস্থা কেন? রোববার, ১৮ সেপ্টেম্বর ২০১৬ শেখ আদনান ফাহাদ   সম্পদে ও সম্ভাবনায় ভরপুর আমাদের প্রিয় দেশ আজ থেকে ৪৬ বছর আগে একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বা...
পশু কোরবানি ও ঢাকার রক্তাক্ত রাজপথ মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০১৬ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজাকার ও আলবদর বাহিনীর কমান্ডারদের যখন বাংলাদে...
কোরবানির তাৎপর্য ও সামাজিক শিক্ষা মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০১৬ ড. আ ফ ম খালিদ হোসেন আরবিতে কুরবানুন কুরবুন শব্দ থেকে নির্গত কোরবানি যার অর্থ নৈকট্য, উৎসর্গ, বিসর্জন ও ত্যাগ ইত্যাদি...



Leave a Reply